অনেক তো হল । আর কত দিন সহ্য করতে হবে এই যন্ত্রনা। কাজে সারা দিন সময় না পেলেও রাতে একবার অবশ্যই ঢুঁ মারতেই হয়, কেমন যেন একটা নেশার মত হয়ে গেছে, সামু তে ঢোকা টা । না আসলে অপূর্ণ থেকে যায়।
টাইপিং এর স্পিড ভালো না , নিয়মিত লেখাও হয় না , আর যত টুকুই লিখি শুদ্ধ লেখার চেষ্টা করি এতে সময় লাগে আরো বেশী। নেটের স্পিড ও মাশাল্লাহ্। সর্বোপরি মাথায় কিছু থাকতে ও তো হবে । ভাল পোষ্ট তো ছেলের হাতের মোয়া না । তাই বলে আমিও তো একজন মানুষ , আমার ও তো শখ- আহ্লাদ, মান-সম্মান, ভাব- ভালোবাসা বলে কিছু আছে । আর কত দিন সই তে হবে '' নতুন ব্লগার " এর অপবাদ
আর কত দিন গেলে আমার " সাত দিন " পূ্র্ণ হবে ।প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা চাইছি না। অন্তত পছন্দের কোনো পোষ্ট পড়ে মন্তব্য এর সুযোগ পেলেও চলত। অসাধারন, হৃদ্য় ছোয়া কোনো পোষ্ট পড়ে যখন মনের কথা টা লিখতে ইচ্ছে করে তখন কষ্ট হয় নিজের জন্য আর সেই অসাধারন ব্লগার এর জন্য যে এই সাধারন ব্লগার এর কমেন্ট থেকে বঞ্চিত থেকে গেলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



