somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএসআইএস’র উত্থানে ইরাক ভেঙ্গে জন্ম নেবে তিনটি আলাদা ভূখণ্ড!

৩০ শে জুন, ২০১৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরাকে আইএসআইএস’র উত্থানের পেছনে প্রধানমন্ত্রী নূরী মালিকির অপশাসন, অনিয়ম, স্বেচ্চাচারিতা আর দলান্ধতাই অন্যতম দায়ী। সবকিছুতেই মালিকি দলীয়করন এতটাই করেছেন যে, তা রীতিমত ভয়াবহ আকার ধারন করেছিল।

সেনাবাহিনীতে নীজ দলের কর্মীদের আলাদা আইডেন্টিফিকেশন ছিল। এমনকি সবচেয়ে ভয়াবহ ব্যাপারটি হচ্ছে, নূরী আল মালিকি সেনাবাহিনীকে এমন ভাবে সাজিয়েছিলেন, যেখানে শিয়া, সুন্নি ও কূর্দীদের আলাদা আলাদা ব্রিগ্রেড ছিল।

একটি দেশের জাতীয় ঐক্য ও শক্তির প্রতীক হচ্ছে সে দেশের সেনাবাহিনী। কিন্তু সে সেনাবাহিনীকেই মালিকি শাখা-প্রশাখায় বিভক্ত করে চরম ভুলটি করেছেন। যার খেসারত দিতে ইরাকি জনগণকে।

এতদিন ধরে একটা বিষয় মাথায় আসছিল না, সুন্নিরা এত অস্ত্র কোথা থেকে পেল? শেষে ওদের দলের নাম আইএসআইএস তথা ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড দ্য শাম জানার পর বুঝতে বাকি রইল না, কোথা থেকে আসছে বা এসেছে ওসব অস্ত্র।

লক্ষ্য করুন, ওদের নামে ইরাকের পাশে আরেকটি নাম আছে শাম। আমরা জানি শাম হচ্ছে সিরিয়ার পূর্বনাম।

গত কয়েক বছর ধরে সিরিয়ার স্বৈরাচার আসাদ সরকারকে হঠাতে আমেরিকা গংরা কম চেষ্টাতো করেনি। কিন্তু তাদের সকল চেষ্টা ব্যার্থ হয়েছে। এতবড় পরাজয় কি আমেরিকা হজম করতে পারবে? অথবা পারবে কি তারা খালি হাতে ফিরে যেতে? না কখনই না। অতএব আমেরিকাকে এমন কিছু করতে হবে, যাদের মনে শান্তির খোরাক হতে পারবে। আর সেটাই হল আইএসআইএস।

১৯১০’র দশকে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগ মূহুর্তে ফ্রান্স-ব্রিটেনের গোপন এক ষড়যন্ত্র হচ্ছে আলবার্ট ফিগোর অঙ্কিত আরব বিশ্বের মানচিত্র। যেখানে ওসমানী বা অটোম্যান সাম্রাজ্যকে ভেঙ্গে খন্ড খণ্ড স্বাধীন (!) আরব রাষ্ট্র গঠন করা হয়। আজকের ইরাক, সিরিয়া ও মিশর রাষ্ট্র সমূহ তারই ফসল।

১০০ বছর এই ষড়যন্ত্র এখন বিষফোড়া হয়ে দেখা দিয়েছে ওয়েস্টার্নদের জন্য। তাই এখন আবার নতুন করে কোন কিছুর উদ্ভব হবে এবং এমনটাই স্বাভাবিক।

আমিরিকা গত দশকে ইরাক, আফগানিস্তানে এসে যুদ্ধ করে গেছে। হয়ত ওদের এখন আর নতুন কোন যুদ্ধে জড়ানোর মত অর্থনৈতিক শক্তি নাই। তাই ওরা নতুন এক পরিকল্পনা এঁটেছে। তা হল এসব আরব দেশগুলোতে অভ্যন্তরীন সংঘাত বাঁধানো হবে। এতে করে এদের কেউ আমেরিকা, কেউ ফ্রান্স আবার কেউ রাশিয়া কিংবা জার্মানি থেকে অস্ত্র কিনবে এবং হত্যা করবে স্বজাতিদের, যা আমরা দেখছি সিরিয়া এবং ইরাকে।

ইরাক একটি মুসলিম দেশ হলেও মূলত এখনে তিনটি বৃহৎ জাতি-গোষ্টি বাস করে- শিয়া, সুন্নি আর কুর্দি। এরমধ্যে কুর্দিরা আরাক ও তুরষ্কের বিশাল অংশ জুড়ে নেজেদের আলাদা দেশ কুর্দিস্তান প্রতিষ্ঠার স্বপ্নে সংগ্রাম করে আসছে। বর্তমান আইএসআইএস’র গৃহযুদ্ধের মাধ্যমে কুর্দিদের সে চেষ্টায় ঘি ঢেলে দেয়া হবে।

এছাড়া আজইতো সুন্নি আইএসআইএস ঘোষনা করেছে নিজেদের আলাদ ভূখন্ড। এখন বাকি থাকে শিয়াদের ভূমিকা। সুন্নি ও কুর্দিদের আলাদা ভূখণ্ড হয়ে গেলে শিয়াদের জন্য একটা ভূখন্ডতো ইরান-আমেরিকা মিত্রতার মাধ্যমে বেরিয়ে আসাই স্বাভাবিক। এবং এটার অপেক্ষায় থাকতে হচ্ছে আমাদের।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×