somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মাননভূতি আঘাতের একটা স্মৃতি মনে পড়ে গেলো।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে পড়ে অনেকদিন আগের একটা স্মৃতি। আমার বয়স তখন হয়ত দশ কি বার বছর। আম্মার এক হিন্দু বস ছিলো, নাম কানু লাল শীল। আম্মা তাকে কানু দাদা ডাকত, সেই সুবাদে আমরাও সবাই কানু দাদা ডাকতাম। এক সকালে অফিশিয়াল কোন এক সমস্যার কারনে সাহায্যের জন্য আম্মা তার বাড়ীতে দেখা করতে গেলেন। সাথে দশ বছরের আমাকেও নিয়ে গেলেন। চিড়া মুড়ী খই নারিকেল সব একসাথে মাখিয়ে খুব সুস্বাদু একটা খাবার বানিয়ে দিলেন কানুদাদার বউ। আমি খাচ্ছিলাম। আম্মা কথা বলছিলেন। ড্রইংরুমে বসাই ছিলাম আমরা। হঠাৎ পাশের বাড়ীতে মনে হয় কোন মন্ত্র বা প্রাতঃকালীন পূজা দেওয়া হচ্ছিলো বা ভজন গাওয়া হচ্ছিলো মনে হয়। রামো রামো হরে রামো এই ধরনের কিছু।
আমি ভজন শুনে খুব খুশী হয়ে চিৎকার দিয়ে বললাম হরে কৃষ্ন হরে রাম, খ্যাতার তলের মালতীর আম। হঠাৎ সব নিস্তব্ধ। কানুলাল আর তার স্ত্রী একে অপরের দিকে চোখাচোখী করছে, আম্মা আমার দিকে কটমটিয়ে তাকালেন।
সেদিন সত্যিকার অর্থে আম্মার চোখ রাঙানো বুঝতে পারিনাই।
তবে আজ যখন হেফাজতের কর্মীরা ধর্মানুভূতিতে আঘাতের শাস্তি মৃত্যুদন্ড করার দাবী তুলছে তখন মনে পড়ে গেল, সেদিনের দশ বছরের আমি কানুলালের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যে অপরাধ করেছিলাম, সেটার শাস্তি কি মৃত্যদন্ড ছিলো?
ধর্মানুভূতি শুধুমাত্র মুসলমানদের একার না। সব ধর্মেরই ধর্মানুভূতি থাকে। প্রতিনিয়ত হিন্দুদের আমরা যে মালাউন বলে গালি দিচ্ছি, বৌদ্ধদের বাড়ীঘর পুড়িয়ে দিচ্ছি। মূর্তি ভেন্গে দিচ্ছি। হেফাজতের ভাইদের কাছে প্রশ্ন, সেসব কি কারো ধর্মানুভূতিতে আঘাতের পর্যায়ে পড়ে না? যদি পড়ে, তবে বিশ বছর পর বাঙলাদেশে মানুষ খুজে পাওয়া যাবেনা। কারন সব ধর্মের মানুষই মনে করে তার ধর্ম ব্যাতীত অন্য সকল ধর্ম নিকৃষ্ট। অন্যের স্থান হবে জাহান্নাম অথবা নরকে। সে হিসেবে সব ধর্মের লোকেরাও অন্য ধর্মের লোকদের ধর্মানুভূতিতে আঘাত দিয়েই যাচ্ছে।

পবিত্র কোরান মজীদে কি কোথাও ধর্মানুভূতিতে আঘাতের শাস্তি মৃত্যুদন্ড দেয়ার কথা লেখা আছে? পবিত্র সহীহ সিত্তা হাদীসে কি লেখা আছে? আপনারা বলবেন না। বরং পবিত্র কোরানের সূরা নিসায় পরিষ্কার লেখা আছে
" তোমরা যদি কোথাও কাউকে ইসলামের বিরুদ্ধে কুৎসা/অপবাদ বা গালিগালাজ করতে দেখো, তবে তার প্রতিবাদ করো, যদি এতেও সে ক্ষান্ত না হয়, তবে সেস্থান ত্যাগ করো।"

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

মায়ের বুকের ওমে শেষ ঘুম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা মে, ২০২৬ সকাল ১০:৪৯



আমার নাম তৃশান। সবে তো স্কুলে যাওয়া শুরু করেছি। আজ আমার খুব আনন্দ! বাবা-মা, দিদি আর দাদু-দিদুন মিলে আমরা মস্ত বড় একটা নৌকায় ঘুরছি। দিদি বলছিল এই জায়গাটার নাম জবলপুর।... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×