অলস
এলো মেলো এই বসতবাড়ী ফেলে
একদিন ঠিকই উড়াল দেবো,
মুছে যাব,হারিয়ে যাব,ফুরিয়ে যাব
ভেংগে যাব শুকনা পাতার মতো।।
হালকা কুয়াশার মাঝে আমি আরও ঝাপসা হব,
প্রতি ঘন্টা কাজের শেষে আমি ক্লান্ত হব।
নিরব,নিঃসাড়,নিস্তব্ধ হব,বিমর্ষ হব আমি,
আমি হতাশ হব,নিরাশ হব,হব বেহিসাবী মাতাল
আমি ঘুমাবো,আমি স্বপ্ন দেখবো,হব বেসামাল।।
আমি স্রোত হীন নদী হব,আমি হব কর্দমাক্ত পথ
আমি পাথাহীন পাখি হব,হব চাকাহীন রথ।
সীমাহীন পথ আমি হাটবো কচ্ছপের গতিতে
আমি ভালবাসতে-বাসতে ফুরিয়ে যাব আপন ক্ষতিতে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


