কঃ একাধিক ট্যাব খুলে দ্রুত ব্রাউজ নিশ্চিত করা
আমরা যখন কোন সাইট ব্রাউজ করার চেস্টা করি বা এক কথায় ওপেন করি তখন কি হয়? একদম সহজ ভাবে বললে, আমরা যে ব্রাউজার ব্যবহার করি সে ঐ সাইটের সার্ভারে কানেক্ট হবার চেস্টা করে, সাইটের কন্টেন্ট আমাদের জন্য এনে হাজির করে ইত্যাদি। এখন ব্রাউজার সার্ভারে যত বেশি কানেকশন তৈরি করতে পারবে তত তাড়াতাড়ি বেশি বেশি তথ্য এনে হাজির করতে পারবে। অনেকটা একটা মানুষের দুই হাত এর চেয়ে দশ হাত থাকলে আর তা যদি একই সাথে কাজে লাগানো যায় তাহলে কাজ অনেক দ্রুত ও বেশি পরিমানে শেষ করা যায়
ইন্টারনেট এক্সপ্লোরার(Internet explorer) এর ডিফল্ট সেটিংস যা থাকে তাতে সে একবারে ২ বা ৪ টা কানেকশন তৈরি করতে পারে কোন ওয়েব পেজের জন্য। এখন যদি এটা আমরা কোন ভাবে পরিবর্তন করে দিতে পারি মানে সংখ্যা বাড়াতে পারি তাহলে আরো দ্রুত পেজ এসে হাজির হওয়া উচিৎ। এই কাজটা করার জন্য দরকার রেজিস্ট্রি এডিট করা আর সেটা অনেকের জন্য বেশ ভয়ংকর মনে হতে পারে। একটা টেক্স ফাইলে(নোট প্যাড হতে পারে) নিচের কোড টুকু লিখুন আর সেইভ করুন যেমনঃ
test.txt নামে। এখন ফাইলের নাম রিনেম করে test.reg লিখুন। এখন ডাবল ক্লিক করুন। বেশ হয়ে গেল আপনার রেজিস্ট্রি পরিবর্তন। এটা যা করে তা হলো কানেকশন ২বা ৪ থেকে ১৬ তে উন্নিত করে। ফলে ইন্টারনেট এক্সপ্লোরার আরো দ্রুত হয়।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionInternet Settings]
“MaxConnectionsPerServer”=dword:00000010
“MaxConnectionsPer1_0Server”=dword:0000010
যদি ফাইলে লেখার ঝামেলায় যেতে না চান তাহলে [wjsk=http://reliancepc.com/reliancepc/menu/tips/Downloads/setuserIEmaxconnections.reg]এই ফাইলটি [/wjsk]ডাউনলোড করে ডাবলক্লিক করুন।
উভয় ক্ষেত্রে এই ছবির মতো একটা উইন্ডো আসবে, এখানে yes চাপুন।
খঃ স্বয়ংক্রিয় বা এটোমেটিক ফিশিং ফিল্টার বন্ধ করে রাখা
ফিশিং ফিল্টার উপকারি কিন্তু এটা অনেক সময় স্লো হবার একটা কারন। এই অপশনটি বন্ধ করা থাকলে কিছুটা ভালো দ্রুত হবার সম্ভাবনা থাকে।
টুলস-> ফিশিংফিল্টার->টার্ন অফ এটমেটিক ওয়েব সাইট চেকিং
এই ছবির মতো আসবে। Turn Off Automatic fishing filter সিলেক্ট করে ওকে চাপুন।
গঃ এটোমেটিক আর.এস.এস(RSS) চেকিং বন্ধ করা
Tools->Internet Options->Content->Feeds->Settings এ গেলে এই ছবির মতো পাবেন। ছবি অনুসারে টিক গুলো তুলে দিন এর পরে ওকে করুন।
ঘঃ ক্লিয়ার টাইপ তুলে দিন
Tools->Internet Options->Advanced গেলে নিচের ছবির মতো উইন্ডো আসবে , সেখানে নিচের দিকে খুঁজলে পেয়ে যাবে-
Always use Clear Type for HTML । টিক তুলে দিয়ে ওকে করুন অথবা মতো অনুসরন করুন।
এই ছবির
ঙঃ SSVHelper Class plugin ডিসেবল করে রাখা
SSVHelper Class plugin> বন্ধ করে রাখলে জাভা স্ক্রিপ্ট রান করতে কোন সমস্যা হয় না। বরং দেখা গেছে এটা থাকলে স্লো আসে।
Tools->Manage Add-ons->Enable or Disable Add-ons
Select the SSVHelper Class line, click the Disable button, and then click OK।
এই ছবি
আপনাকে সাহায্য করবে।
আশা করা যায় এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার ইন্টানেট এক্সপ্লোরার(Internet explorer- IE5,6,7 এ ওয়েব সাইট ব্রাউজ করার গতি বৃদ্ধি পাবে।
ধন্যবাদ, মানচুমাহারা
বিঃ দ্রঃ এই লেখাটি প্রথম প্রকাশ করা হয়েছে আমাদের প্রযুক্তি ফোরামে । এখানে ছবি লেখার ভেতর দেখানো সম্ভব নয়। তাই কেউ যদি লেখার ভেতরে ছবি সরাসরি দেখতে চান তাহলে এই লিংক
অনুসরন করতে পারেন।
ইন্টারনেট এক্সপ্লোরার এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস্
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন
২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।