প্রকাশিত হলো আমাদের প্রযুক্তি’র ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রকাশিত হলো আমাদের প্রযুক্তির ই-সাময়িকী ‘প্রযুক্তি কথন’-এর প্রথম সংখ্যা এবং সফটওয়্যার স্বাধীনতা দিবস বিশেষ সংখ্যা।তাই এবারের সংখ্যা সাজানো হয়েছে উন্মুক্ত সোর্স বিষয়ক সকল লেখা দিয়ে।আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওপেন সোর্স বিষয়ক ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এসব ভুল ত্রুটিকে পেছনে ফেলে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরোও সুন্দর এবং বিষয়ভিত্তিক ই-সাময়িকী উপহার দেয়ার। ই-সাময়িকীর ব্যাপারে সকলের গঠনমূলক মতামত ও পরামর্শ কামনা করছি।
সাময়িকীটি
ডাউনলোডের জন্য এখানে দেখুন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন