somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ ফ্রাকচার(২০০৭)

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘ফ্রাকচার’ হচ্ছে একটা ক্রাইম সাসপেন্স ফিল্ম। এই টাইপের কোন মুভির রিভিউ জীবনে লিখিনি অথবা হয়ত লেখার সাহস পাইনি। কিন্তু মুভিটি এত নাড়া দিয়ে গেল যে কিছু না লিখেও আর থাকা গেল না।

টেড লস এঞ্জেলসের একজন উঁচুমাপের এ্যারোনটিক্যান ইঞ্জিনিয়ার। রবার্ট নামের একজন গোয়েন্দা পুলিশের সাথে তার স্ত্রীর সম্পর্ক থাকার কথা ধরা পড়ে যায় তার কাছে। এর ফলে সে তার স্ত্রীকে দুই হাত দূর থেকে গুলি করে এবং তাকে গ্রেপ্তার করতে আসে রবার্ট। সে অস্ত্রসহ ধরা দেয় এবং রবার্টের কাছে গুলি করার কথা স্বীকারও করে নেয়।

আরেক দৃশ্যে দেখা যায় উইলি নামের নবীন এক চৌকস আইনজীবিকে। যে কাজ করে ডিষ্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে এবং যে কোন কেসে হার স্বীকার করতে সে মোটেও রাজী নয়। ঘটনাক্রমে টেডের কেসে সরকারী উকিলের দ্বায়িত্ব পায় উইলি। এদিকে টেড নিজেই তার উকিলের দ্বায়িত্ব পালন করে।



উইলি প্রথমে সবকিছু সহজে হয়ে যাবে বলে মনে করলেও কেসের ঘুঁটি টেডের দিকে ঘুরে যায় যখন সে বলে যে রবার্টের সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিল এবং তার যে স্বীকারক্তি পেশ করা হয়েছে সেটা জোরপূর্বক নেওয়া হয়েছিল। আরেকদিকে টেডের স্ত্রী কিন্তু মারা যায় না, চলে যায় কোমায়।

এদিকে আবিষ্কৃত হয় যে টেডের যে পিস্তল দিয়ে তার স্ত্রীকে গুলি করার অভিযোগ করা হচ্ছে সেটা দিয়ে কোনদিন গুলিই ছোঁড়া হয়নি আর উদ্ধারকৃত গুলির খোসার সাথেও তার কোন মিল নেই। কিন্তু অনেক খুঁজেও টেডের বাসা থেকে আর কোন অস্ত্র পাওয়া যায়না।

রাতের পর রাত উইলি টেডের স্ত্রীর বিছানার পাশে বসে থাকে তার জেগে থাকার আশায় কারণ সে বুঝতে পারে যে টেডের বিরুদ্ধে পেশ করার মত কোন প্রমাণ তার হাতে নেই।

রবার্ট উইলিকে প্রস্তাব দেয় কিছু জিনিস পরিবর্তন করে একটা ভুয়া প্রমাণ খাড়া করার। প্রথমে রাজী না হলেও পরে অন্য কোন উপায় না পেয়ে রাজী হয় উইলি। কিন্তু শেষ মূহুর্তে কোর্টরুমে বসে সে তার মত পাল্টায়।

টেডের বিরুদ্ধে কোন সাক্ষ্য-প্রমাণ না থাকায় সে খালাস পেয়ে যায় আর সেদিন কোর্টরুম থেকে বের হয়ে আত্মহত্যা করে রবার্ট।

এবার তাহলে উইলি কি করবে? সে কি একজন খুনীকে এভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মুক্ত হয়ে চলে যেতে দেবে? টেডের চোখের ইশারায় সে যা বোঝে তা হল টেড তার স্ত্রীকে এবার পুরোপুরি শেষ করে দিতে চায়। কিন্তু উইলির আর কিই বা করার আছে?

এরপর ঘটনার শেষে কি হল সেটা জানতে দেখতে হবে মুভিটি। শেষটা কিন্তু আরও নাটকীয় এটুকুই শুধু বলে দিলাম। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে করতে পারবেন এখান থেকে

ফিল্মটি পরিচালনা করেন গ্রেগরী হবলিট। টেড এর চরিত্রে দারুণ অভিনয় করেন এ্যান্থনি হপকিন্স। উইলি এবং রবার্টের ভূমিকায় যথাক্রমে রায়ান গসলিং এবং বিলি বার্ক।

৭ই নভেম্বর, ২০১১, ঢাকা
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×