আজ বসন্ত। ১লা ফাগুন। আজ অনেক ফুল ফুটবে। অশোক, কিংশুক, পলাশ, শিমুল। আর তারা যদি অভিমান আর ঘৃনা ভরে নাও ফোটে তবুও তো আজ বসন্ত।
বসন্তের মাতাল সমীরন রবীন্দ্রনাথকে প্রতীক্ষা করতে শিখিয়েছিল। জোছনা রাতে পাগল হয়েও বসন্তের মাতাল সমীরন তাকে বনে নিতে পারেনি। তিনি তাঁর আসার অপেক্ষায় ছিলেন। কার অপেক্ষা করছিলেন তিনি? তিনি কি কোন বিদেশিনীর পথ চেয়ে বসে ছিলেন? জানিনা, এর উত্তর যুগে যুগে কেউ দিতে পারে নি।
অশোক আর পলাশ বনে যুবক যুবতী মুখোমুখী বসে কি কথা বলে? বলে একটি কথায়। “আমি তোমাকে ভালোবাসি।” যুগ যুগান্তরে একটি কথা শোনার আকাংখায় তো এ দেহ মন উন্মুখ হয়ে থাকে।
”ওরে ভাই ফাগুন এসেছে বনে বনে।” ফাগুন শুধু বনে আসে না, মনেও আসে। এই মন উতলা হয় কিসের নেশায়? বনে কিন্তু ফাগুন একা আসে না। আসে মনে আগুন জ্বেলে। এ আগুন ভালোবাসার আগুন। সুরের আগুন।
এই আগুনে বুকের ভিতর যে স্বর্ণকমোলটা লুকিয়ে আছে, সেও তো জেগে ওঠে। আজ আমাদের মনের ভিতর যে ভালোবাসার আগুন আছে, তা জ্বলে ওঠার বড় প্রয়োজন। আর সেই ভালোবাসার আগুনে পুড়ে যাক ক্ষমতার লোভ, লিপ্সা, মনের অন্ধত্ব। আজ ভালোবাসার পাগল হাওয়া ধেয়ে আসুক।বসন্তের মাতাল সমীরনে আমরাও মাতাল হবো। পাগল হবো।
শুধু ভালোবাসবো তোমাকে। তোমাদেরকে।
আলোচিত ব্লগ
দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র
একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।