”ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে”
ফাগুন বনে বনে এসেছে, আসবেই তো। কিন্তু মনে মনে কি সব সময় একইভাবে ফাগুন আসে? আসে না। যেমন-মেয়েদের মনে যে ভাবে ফাগুন আসে, ছেলেদের মনে সেভাবে আসে না। উৎসব আনন্দকে শত প্রতিকুলতার মাঝেও মেয়েরাই বাঁচিয়ে রাখে। এই প্রসংগে শ্রদ্ধেয় নরেন (নরেন বিশ্বাস)স্যারের একটি উক্তির উল্লেখ না করলেই নয়। উনি বলতেন যে, শত বিবর্তনের মাঝেও মা, দিদিমা, ঠাকুমারা ভাষার প্রকৃত রূপ বয়ে নিয়ে বেড়ান। এক সময় কণ্ঠশীলনে আবৃত্তির ক্লাশ করতাম। ঘটনা্ক্রমে পড়লো ১লা ফাল্গুণ। তথন ইরান ইরাক যুদ্ধ চলছিল।মেয়েরা সকলে হলুদ গাদা ফুল আর শাড়ীতে সেজে এসেছে। ক্লাশে ঢুকলেন শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যার। ছেলেরা বলতে শুরু করলো-বিশ্বের একদিকে যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, আর এদের মনে রং লেগেছে। ওয়াহিদুল স্যার বললেন, যে শিশুটি মাতৃগর্ভে আছে, সে কি যুদ্ধ চলছে বলে পৃথিবীর আলো দেখবে না? জীবন বহমান সে চলবে তার গতি নিয়ে, তার সময় হলে পাতা ঝরবে, ফুল ফুটবে। সত্যিই তো আজ বুঝি হৃদয় কাজ করে তার আপন গতিতে, সে কারও বেগও মানে না,আবেগও মানে না।যার হৃদয় আছে, তার গতিও আছে।তার হৃদয়ে ফাগুন আসবে, বসন্ত আসরে ফুল ফুটবে, পাখি গাইবে। আজ মনে পড়ছে আরও একটা ঘটনা। আমি বিএনএসবি প্রজেক্টে বদলি হয়ে জীবনের প্রথম ট্যুরে গেছি, বিএনএসবি মৌলভী বাজারে। পরের দিন ১লা ফাগুন পড়বে এটা আমি ক্যালেন্ডার দেখে হিসেব করে নিয়েছি।তাই ব্যাগে একটা হলুদ শাড়ী নিতে ভুলিনি। মৌলভী বাজার যাবার পরদিন আমার প্রোগ্রাম মাধবদি আই ক্যাম্প পরিদর্শ্ন । সংগে যাবেন বিএনএসবি মৌলভীবাজারের তৎকালীন অবৈতনিক সাধারন সম্পাদক শাহ নুরুল ইসলাম স্যার।আমি যখারীতি হলুদ শাড়ীটা পড়লাম এবং আনুসাংগিক সাজ সজ্জাও করলাম, সারাদিন মাধবদিতে আই ক্যাম্প দেখলাম, বহু চক্ষু রেগীর ইন্টারভিউ করলাম। এখানে একজন মায়ের কথা আমার আজও মনে পড়ে, যে মা আমার হাত ধরে কেঁদেছিল এই জন্য যে, আল্লাহ তাকে একটি মেয়ে সন্তান দেননি, তার ৪টি পুত্র সন্তান আছে। সে বললো আল্লাহর কাছে কত করে একটি মেয়ে চাইলাম, আল্লাহ আমাকে মেয়ে দিল না।সংগে সংগে আমার শাশুড়ির কথা মনে হলো, কত বিচিত্র এই মানুষের মন। আমার পুত্র সন্তান নেই বলে আমার শাশুড়ী ফোন করেও আমার মেয়েদের সাথে কথা বলে না্, আমার ভাসুরের পুত্র সন্তানটি তার ইহকাল, পরকাল। অথচ এই নিরক্ষর দরিদ্র মায়ের মেয়ে সন্তানের জন্য চোখে জল দেখলাম। যাই হোক এইসব শেষ করে বিকাল ৫টায় আমরা হাসপাতালের জীপে মৌলভীবাজার রওনা হলাম। জীপের রেডিও তে জনপদের খবর শুরু হলো- আজ ১লা ফাল্গুন। প্রকৃতির সংগে মেয়েরা্ও আজ সেজেছে বিভিন্ন রং এ। খবরটা শুনে স্যার আপন মনে বলে উঠলেন, ও আজ ১লা ফাল্গুন। আমি বল্লাম, সত্যিই স্যার আপনার বয়স হয়েছে, এখন খবর শুনে বুঝলেন যে আজ ১লা ফাল্গুন। আর সারাদিন আমি হলুদ শাড়ী পড়ে আপনার সংগে ঘুরে বেড়ালাম আপনি বুঝলেন না, আজ ১লা ফাল্গুন। আমি উপলদ্ধি করলাম কারও কারও মনে দেরীতে হলেও ফাগুন আসে।ফাগুন তো আসবেই। ফুল ফুটুক আর না ফুটুক আজ যে বসন্ত! আজ ফুল ফুটবেই, পাখী গাইবেই, বাঁশী বাজবেই, সখীর হৃদয় হাহকার করবেই।সকলের জন্য রইলো আমার বাসন্তী রং মাখা প্রথম ফাল্গুনের ভালোবাসা।
আলোচিত ব্লগ
দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র
একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো
রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।