”নম: শিবায়’ মন্ত্র পঞ্চাক্ষর
জগত মিটত সব ক্লেশ ভয়ংকর।
ব্রম্মা বিশ্ব জগত সৃষ্টি করলো, বিষ্ণু করে তার পালন আর মহেশ্বর করেন তা সংহার। মহা পাপ থেকে উদ্ধার করেন মহাদেব।জগত সংসার পাপ থেকে পরিত্রাণ পেতে আরাধনা করে এই আদি, অনন্ত, অখন্ড
দেবাদিদেব মহাদেবকে। পরমপিতা পরমগুরু, পরমেশ্বর। আজ শিব চতুর্দশী। শিব রাত্রি। সনাতন ধর্মে বিশ্বাসী সকলে আজ বন্দনা করবে সেই পরম পিতাকে। আজ মেয়েরা করবে ব্রত পালন। তারা যেন মিবের মতো স্বামী পান। সতী যথন দক্ষ রাজা কর্তৃক তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহ রেখেছিলেন, তখন শিব হয়ে যান নটরাজ। সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি শুরু করেন তাণ্ডব/প্রলয় নৃত্য। সেই নৃত্যে ধংস হয়ে যাচ্ছে বিশ্ব ব্রম্মাণ্ড। তা থেকে বিরত করবার জন্য বিষ্ণু চক্র দিয়ে খন্ড বিখন্ড করে দেন
সতীর দেহ। সেই দেহ ৫১ খণ্ডে বিভক্ত হয়ে ৫১ স্থানে পড়ে। রচিত হয় ৫১ টি শক্তিপীঠ। যা আজ পবিত্র স্থান হয়ে আছে। তিনি দিয়েছেন দেবী দূর্গাকে শক্তি। যে শক্তিতে তিনি জয় করেছেন অসুরকে। জগতকে করেছেন সুরারাজ্য। তাই হিন্দু রমনীরা পেতে চায় শিবের মতো বর। যারা স্ত্রীর অপমানে হবেন অপমানিত, স্ত্রীর শোকে হবেন নটরাজ। আর বসে বসে দেখবেন ”দশভূজার কত না রূপ দেখেন বসে শিব, কথনও তিনি মুকুট পরেন , কথনও কাটেন জীভ”। বন্ধু তোমরা শুভেচ্ছা নাও, আর এই মানসিকতা আমাদের মধেঅ জাগরিত তোক আমরা যেন সকল জীবকে শিব জ্ঞানে সেবা করি। কারণ ”জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর।” “সর্বে ভবন্ত সুখীন: সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রানি পশ্যন্তি, মা কশ্চিদ দু:খ ভাগ ভবেত”- পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলই নীরোগ হোক, কেউ যেন দু:খভোগ না করে।
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।