আমি তো ছিলাম বন্ধু
তোমাদের মাঝে তোমাদের হয়ে
কখনও বুড়ি বালাসনে পাথরের ঢিবিতে
কখনও শুকনার চা বাগানের ফাঁকে।
কখনও গেছি দুধিয়াতে কমলার ঝুড়িতে
কখনও বা সেভকের তিস্তার উপকূলে
কখনও মহানন্দার হিজল তলের স্বচ্ছ জলে।
কখনও পার হয়েছি মাঠ ঘাট আর
তিসি, সূর্যমুখী ফুল আর ফসলের ক্ষেতে,
কখনও ডাংগুলি আর গুলতি ছোঁড়ার আগে
কখনও রং মেখেছি রাঙা চেলীর ফাগে।
কখনও নব গঙ্গার নৌকা বাইচ খেলাতে
কখনও পুকুর ঘাটের বাগিচার মেলাতে।
কখনও কদমের ডালে বাজিয়েছি বাঁশি
আর খেলেছি হোলির রঙে রঙিন করি মন
আজ আমি দূরে আছি দূর সেতো দূর
মিলবো না তোমাদের সনে বাজবে না সেই সুর।।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




