আজও যেথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
আজও যে ভুমি হয়নি শিশুর বাসযোগ্য,
আজও যেথা চলার পথ কন্টকাকীর্ণ
আজও যেথায় বেদনা অস্ফুট ব্যথায় কেঁদে মরে।
সে দেশ মধ্যম আয়ের দেশ হলেই বা
অথবা নিম্ন মধ্যম আয়ের কি এসে যায়?
পেটে খেলে পিঠে সয়, তাই বলে কি
নাড়ী ছিঁড়ে বেরিয়ে আসা মানিকের বিনিময়ে?
কি হবে পেট ভরে খেয়ে? না যদি থাকে বুকের ধন বুকে?
ডিজিটাল আর এনালগ আমার তাতে কি?আমি তো চাই
পাঁজর ছেঁড়া মানিক আমার ঘুর বেড়াক আমার দু:খ সুখে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




