জানি কাল সকালটা হবে অন্যরকম
একটু অন্যরকম,
হয়তো ভোরে সূর্য উঠবে না,
শিশিরে ভিজবে না ঘাসের ডগা,
শিউলি বিছানো পথটাও ছেয়ে যাবেনা
জলের পদ্মগুলো চোখ মেলবে না
আর কাশফুল? তারা হয়তো বুঝতেই
পারবে না শরত যায় যায়
আমিও তাড়িত হবো, ক্রমশ: তাড়িত হবো,
ক্রমান্বয়ে তাড়িত হবো্।
আমার জীবন বোধের সব রাস্তাগুলো জড়ো হবে
মোড় বাঁধবে সেথায়, যেথায় আমার ভালোবাসা
সহবাস করবে ভালো লাগার সাথে।
কালকের সকালটা একটু অন্যরকম হবে
একটু একটু অন্যরকম।।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




