নীরব তুমি সরব হলে ন
এটা কি তোমার অভিমান?
না নীরব প্রতিবাদ?
নীরব তুমি কি জানতে
সত্যিই এমনি সময়ে তুমি নীরব হবে?
এমন অকালে, অসময়ে তুমি নীরব হলে,
তোমার দেহটা নিথর হলো, হয়তো
এই চার ঘন্টায় কি যুদ্ধ চলেছে
তোমার সরব হতে,
তুমি কি সরব হতে পারতে না?”
কারা তোমাকে সরব হতে দিল না?
সমাজটা আজ তাদের ইচ্ছায় চলছে
তারা বলছে দেশ এখন ডিজিটাল
মধ্যম আয়ের দেশ করতে ব্যাস্ত তারা
এর চেয়ে কি ভালো ছিল না
এনালগ থেকেও সরব হওয়া? সরবে থাকা?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




