
চাকুরীর সুবাদে আমি দিনাজপুর বহুবার গিয়েছি। এর প্রায় সব উপজেলাতে আমার যাওয়া হয়েছে।
প্রথমবার যেয়েই আমি রামসাগর আর কান্তজীর মন্দির দর্শন করি। ঘুরে ঘুরে এর সব কারু কাজ দেখি।মনটা প্রসন্নতায় ভরে যায়। আর বিষন্নতাও ছুঁয়ে যায়।
এই মন্দিরের যে অ ব্যবস্থা দেখিছি তাতে আমি অনেক ছোট হয়ে গেছি।তখন মনে হয়েছে কেন এই অবহেলা? সংস্কার করলে তো জনগনের অর্থেই চলে যাবে এর যাবতীয় খরচ চলে যায়। কি আর বলবো তখন বাথরুমে যেয়ে যে হাল দেখেছি তা বলা যাবে না।
কিছু দিন আগে শুনেছি এর উন্নয়নের কাজ শুরু হয়েছে। আমি যার পর নেই খুশী হয়েছি।
রাম সাগর, হাজী দানেশের লিচু বাগান, কালিজিরা চাউল আর চিরা তো সবই মনে রয়ে যায়।
আমি বাংলাদেশের মোটামুটি সব অঞ্চল ভ্রমন করেছি।
আমার মূল্যায়ণ দিনাজপুর অঞ্চলের লোক খুব নীরিহ, সাদা মনের মানুষ। আর অতিতি পরায়। এ জন্যই কি ওরা এই দিনাজপুরকে বেছে নিল?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




