
স্বজন হারানোর ব্যাথা শুধু মাত্র তারাই অনুভবে আনতে পারে যারা স্বজন হারিয়েছে। তাও আবার অকালে।জানোয়ারের হাতে।
তখনও হয়তো কারও কারও হাতে ছিল মেহেন্দী, কারও কারও গর্ভে ছিল বাংলা মায়ের সন্তান। আর যারা একটু বুঝতে শিখেছিল, তারা দেখেছে কি ভাবে পশুর থাবা গ্রাস করলো বাংলা মায়ের অতি প্রিয় সন্তানদের।
তারপর আজ এতোটা বছর- কত লড়াই বেঁচে থাকতে, কত নিদ্রাহীন রাত, কত অনিশ্চিত দিন গেছে।
আমরা আজ স্মরন করি সেই সব সন্তানদের যারা সে দিন জান দিয়েছে তবু মান দেই নি।আমাদের জন্য দিয়ে গেছে একটা মান চিত্র আর পতাকা।
পরাজয় নিশ্চিত জেনে আল বদরদের সহযোগিতায় বাঙালীকে মেধাশুন্য করতে যারা সেদিন অট্ট হাসি হেসেছিল আজ তাদের মুখে থুথু ছিটিয়ে দেই।
শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রাক্কালে তোমাদের জন্য রইলো অসীম শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





