somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে যে মেয়ে সেই আগামীকালের মা

০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গতকাল সারাদিন গেছে মাদার’স ডে। মায়েদের দিন।মাকে ভাবার দিন, জানার দিন, মাকে নিয়ে বলার দিন, মাকে ভালোবাসার দিন।

দিনটি যদিও পশ্চিমা আঁদলে। ক্ষতি কি আমাদের মানতে, জানতে। পশ্চিমের কত হাওয়াই তো আমাদের গায়ে ঝাপটা দিয়ে যায়, তার সবগুলো কি ভালো? তারপরেও তো আমরা চলনে বলনে, আচার আচরনে, পোশাকে আশাকে, কায়দা কানুনে পশ্চিমাদেরকেই অনুকরন বা অনুসরন করছি। এর মধ্যে বলতে গেলে খারাপ গুলোতেই আমরা বেশী আকৃষ্ট হচ্ছি।

অনেক সময় আমাদের সংস্কৃতির বাইরে বহু বিদেশী সংস্কৃতি আমরা মেনে নিয়েছি।

আজকের দিনটিতে আমরা শেয়ার করতে পারলাম বন্ধুদের মায়েদের আত্মত্যাগের কথা, জানতে পারলাম তাদের কস্ঠের কথা, দেখতে পারলাম তাদের ছবি তে মায়েরা কত সুন্দর। যাদের মা আছেন সেই সব ভাগ্যবান আর ভাগ্যবতীদের আহ্লাদের কথা। আর যাদের মা নেই সেই ভাগ্যহতদের কষ্টের কথা।

আজকের দিনটি না থাকলে জানতে পারতাম না, আমার হাশিখুশী ভাবীটি ৭ বছর বয়স থেকে মাতৃহারা। নিকটতম বন্ধুর মা হাসপাতালে গেল আর ফিরলো না, কোন বন্ধর মা হারিয়ে গেছেন, এসব অনেক কিছু। যা জানতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে।

অনেকে মতামত দিয়েছেন, মাকে ভালোবাসার আবার দিন কি? খুব সত্য কথা। একজন তার মত দিতেই পারেন। কিন্তু বলতে পারেন কি যদি তার মা মারা যেয়ে থাকেন তবে প্রতিদিন একবার মায়ের ছবিটি তার চোখে ভাসে? নানান কাজের ভীরে সেটা যে অস্পষ্ট হতে চলেছে এ সত্য তো স্বীকার করতে ই হবে।

আর যাদের মা এখনও বেঁচে আছেন, তারা ৩৬৫ দিনের একটি দিন মায়ের প্রিয় জিনিসটি বাজার করেছেন? প্রতি দিনকি সকাল মায়ের মুখ দেখে শুরু করেন? যারা দূরে আছেন তারা কি প্রতিদিন ফোনকরে খবর নেন আজ মা কি খেয়েছে? আপনি কি একবারও জানতে চান কোন সন্তানের জন্য এখন তার মনটা কেঁদে যাচ্ছে? আপনি ৩৬৫ দিনের একটি দিন মায়ের জন্য এক গোছা ফুল আর এক প্যাকেট মিষ্টি কিনেছেন? বলেছেন মা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছোট বেলার পরে আর মায়ের মুখে চুম্বন এঁকেছেন? এমনও তো পুত্র সন্তান আছে, যে মাকে না মেরে ভাত খেতে দেয় না?

কিন্তু বন্ধু সকলের কাছে অনুরোধ শুধু ফেবু তে ছবি দেবার জন্য আর স্টাটাস দেবার জন্য যেন মাকে ব্যবহার করবেন না।যেমন মাকে অনেকই মম বলছি এত কোন দোষ নেই, মা তো মাই কিন্তু মনে রাখবেন মনের অজান্তেও যদি মায়ের চোখের একফোঁটা জল গড়িয়ে পড়ে, তাতেই খোদার আরশ কেঁপে যাবে। তাই আমরা সকল নারী জাতিকে সম্মান করতে শিখি। আজকে যে মেয়ে সেই আগামীকালের মা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×