somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলন মাস্কের X এর গল্প

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০২২ সালের ২৭ অক্টোবর ইলন মাস্ক টুইটার কিনে নেন। আর এর পর টুইটার নিয়ে তার নানা ধরণের পাগলামির কথা আমরা কম বেশি সবাই জানি। ইলন মাস্কের পাগলাটে স্বভাব যাদের কাছে পরিচিত ছিল না তারাও অলরেডি জেনে গিয়েছেন তার এই স্বভাবের কথা। কর্মী ছাটাই থেকে শুরু করে ব্লু টিক্ কি করেননি তিনি। আর এর সাথে তার পাগলামির সর্বশেষ সংস্করণ, এক্স ডট কম। আজকে আপনাদের ইলন মাস্ক এবং এক্স এর গল্প বলবো।

আমার সম্পূর্ণ লেখাটি ভিডিও আকারে দেখতে পাবেন এখানে - ইলন মাস্কের X



যারা এখনো ঘটনা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে নিই, ইলন মাস্ক টুইটার কে এক্স ডট কম নামে রিব্র্যান্ড করেছেন। এখন থেকে এক্স ডট কমে ভিজিট করলে তা আপনাকে রিডাইরেক্ট করে টুইটার এ নিয়ে যাবে। শুধু এখানেই থেমে থাকেননি এই মহারথী। ২০০৭ সাল থেকে ব্যবহার করা এক ব্যক্তির @এক্স উজারনেমও নিয়ে নিয়েছেন তিনি। আর সাথে এক্স এর লোগো তো আছেই। সব কিছু মিলায়ে, ইলন মাস্ক টুইটারকে এক্স নামে রিব্র্যান্ড করে ফেলেছেন। আর এই সাথে তিনি ঘোষণা দিয়েছেন, এক্স হবে একটা Everything App । যেই ধারণাকে সুপার App ও বলা হয়ে থাকে। আর এইটার মধ্যে তিনি তার সবকিছু ঢুকাতে চান।

ওকে, এবারে বলি এক্স এর গল্প।

১৯৯৯ সালে ইলন মাস্ক, এক্স ডট কম নামে একটা অনলাইন ব্যাঙ্ক চালু করেন। আর সে সময় থেকেই তার এক্স লেটারটির প্রতি অন্য রকম একটা ফ্যাসিনেশন কাজ করতো। পরে ২০০০ সালে এক্স ডট কম পেপাল এর সাথে মার্জ হয়ে যায়। এবং ইলন চেষ্টা করেন পেপাল এর নামের সাথে এক্স ব্যবহার করতে। কিন্তু তিনি তা পারেন নি।

আবার অনেকেই ধারণা করেন, ১৯৯১ সালে ডগলাস কোপল্যান্ড এর লেখা জেনারেশন এক্স নামক একটা নভেল এর থেকে এক্স লেটার এর প্রতি ইলন মাস্কের এই ফ্যাসিনেশন। তবে ফ্যাসিনেশন যেভাবেই হোক, সেটা যে তাকে খুব ভালভাবে ধরেছে তা বোঝা যায় তার কাজ কর্মে। যেমন ধরেন, তার রকেট কোম্পানিটির নাম - স্পেসএক্স, টেসলার গাড়ির একটা মডেলের নাম, মডেল এক্স, AI লঞ্চ করেছেন তার নাম দিয়েছেন xAI , ইভেন তার একটা সন্তানের নামই দিয়েছেন এক্স দিয়ে। তিনি তার সবকিছুতে এক্স এর ছোয়া দিয়ে ফেলেছেন বা দিতে শুরু করেছেন অলরেডি।

শোনা যাচ্ছে, ইলন মাস্ক তার এক্স ব্র্যান্ডকে "এভরিথিং app " বা সুপার App হিসেবে দাঁড় করা চান। এবারে আসি সুপার App এর ধারণা নিয়ে। সুপার App হচ্ছে এমন একটা মোবাইল কিংবা ওয়েব App , যার মধ্যে অনেকগুলো সার্ভিস একসাথে প্রোভাইড করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য সার্ভিস হচ্ছে, ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রাঞ্জেকশন, মেসেজিং, অডিও, ভিডিওসহ আরো নানা ধরণের সার্ভিস। তারমানে ধরে নেয়া যায়, ইলন মাস্ক তার X ব্র্যান্ড এর মধ্যে এই সবকিছু যুক্ত করবেন। টুইটার এ অলরেডি কিছু সার্ভিস আছেই, এর সাথে অন্য আরো অনেক সার্ভিস যুক্ত হবে হয়ত খুব দ্রুতই। তাই আমাদের আপাতত অপেক্ষা করতেই হচ্ছে।

হঠাৎ করে ইলন মাস্ক এমন সিদ্ধান্তে কেন আসলেন তা বলাটা বেশ মুশকিল। তবে ধারণা করা যায়, ইলন মাস্ক মেটার সাথে হয়ত প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দেখেন, ইলন মাস্ক না চাইলেও, তার এবং মার্ক জাকারবার্গের মধ্যে একটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে টুইটার কেনার পর। আর জাকারবার্গ থ্রেডস লঞ্চ করার পর যেন আগুনের মধ্যে খানিকটা ঘি পড়ে যায়। দুজনের খেলা হয়ত শুরু হয়ে গেছে। চলেন আমরা পপকর্ন নিয়ে দর্শক গ্যালারিতে বসে পড়ি এর পর কি কি ঘটে দেখার জন্য।

বাই দ্যা ওয়ে, ইলন মাস্কের আরেকটা খবর আমাদের দেশের মিডিয়াতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। আর তা হলো বাংলাদেশে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে ইলন মাস্কের প্রতিষ্ঠান ষ্টারলিংক। এবিষয়ে কথা বলবো অন্য কোনোদিন।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×