somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যের জন্য কোথায়, কীভাবে আবেদন করবেন ? (তথ্য অধিকার আইন)

১০ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তথ্য অধিকার আইন বাংলাদেশের একটি শক্তিশালী আইন । যার মাধ্যমে জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে, পারে সরকারী কাজে তদারকি করতে আর যার মাধ্যমে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করা সম্ভব । আর যদি সঠিক সময়ে সঠিক প্রশ্ন করার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে দুর্নীতি অনেকাংশই কমে আনা সম্ভব বলে মনে করা হয় ।

এই আইনের কার্যকারিতা নির্ভর করে জনগণের উপর । জনগণ যত সচেতন ভাবে এই আইন ব্যবহার করবে এই আইন তত শক্তিশালী ও জনগণের অস্ত্র হয়ে উঠবে । তাই কার্যকরভাবে এই আইনকে ব্যবহার করতে হলে এই আইন সম্পর্কে জনগণকে ভালোভাবে জানতে হবে ।

আর প্রশ্ন করলেই তথ্য পাওয়া যাবে না । কারণ সঠিকভাবে প্রশ্ন করাটাও জরুরী । আসুন আজ জানি আপনার তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কীভাবে আবেদন করবেন ?

কীভাবে তথ্য আবেদন করবেন ?

আইনের বিধিমালা অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদনপত্রের নির্ধারিত ফরম অনুযায়ী সরকারী ও বেসরকারী অফিসের ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার’ কাছে আবেদন করতে হবে । তবে ক্ষেত্র বিশেষে হাতে লেখেও আবেদন করতে পারবে ( নির্দিষ্ট ফরম যদি পাওয়া না যায় ) ।

সরাসরি হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া যাবে ।

হাতে হাতে জমা দেয়ার ক্ষেত্রে ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার’ কাছে থেকে তথ্য আবেদনপত্রের প্রাপ্তিস্বীকার পত্র নিয়ে নিতে হবে ।
ডাকযোগে আবেদনপত্রে ক্ষেত্রে রেজিস্টার্ড রশিদটি সংরক্ষণ করতে হবে । যা আপনাকে পরবর্তী যেকোন জামেলা থেকে বাঁচাবে । যেমনঃ ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার’ অস্বীকার করতে পারে তা থেকে বাঁচতে ।

আবেদন পত্র জমা দেয়ার ২০ কার্যদিবসের মধ্যে ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’ আপনাকে তথ্য দিতে বাধ্য । তবে যদি অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনাধিক ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করতে হবে । এক্ষেত্রে লক্ষণিয় বিষয় হলো এই ২০ কার্যদিবস গণনার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে । এখানে কার্যদিবস বলা হয়েছে, আপনাকে মনে রাখতে হবে যে সরকারী বন্ধের দিন এর মধ্যে গণনা করা যাবে না । যেমনঃ শুক্রবার, শনিবার বা অন্য কোন ছুটির দিন ।

তথ্য ( ফটোকপি, সিডি, প্রতিলিপি ইত্যাদি) পাবার জন্য আপনাকে নির্ধারিত হারে মূল্য পরিশোধ করতে হবে ।

কার কাছে বা কোথায় তথ্য আবেদন করবেন ?

সকল সরকারি প্রতিষ্ঠান
সকল আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ।
বিদেশী বা সরকারি অনুদান প্রাপ্ত সকল এনজিওসমূহ ।

তথ্য না পেলে কী করবেন ?

আপনি যে অফিসে আবেদন করেছেন সেই অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপীল আবেদন করতে হবে । সাথে আপনার রিসিভ করা আবেদনপত্র কিংবা ডাকযোগে পাঠানো রেজিস্টার্ড ডাক রশিদটি সংযুক্ত করে দিন।
এরপরেও নির্ধারিত সময়ে আপীল কর্তৃপক্ষের কাছে থেকে তথ্য না পেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন । সঙ্গে যুক্ত করতে হবে আবেদন পত্রের সকল ডকুমেন্ট ।

যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার আবেদন না নেয় তাহলেও তথ্য কমিশনে অভিযোগ করুন ।

তথ্য কমিশন ৪৫-৭৫ দিনের মধ্যে আপনার আপীল আবেদন নিষ্পত্তি করবে ।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময়মত আবেদনপত্র জমা না নিলে, জেনে বুঝে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে, সময়মত তথ্য না দিলে, তথ্য কমিশন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিদিন ৫০ টাকা হারে সর্বোচ্চ ৫০০০/- টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে ।

আপনি তথ্য অধিকার আইন সম্পর্কে যেকোন ধরনের সাহায্য চাইতে পারেন ফেসবুকে এই পেজের মাধ্যমে । তাই পেজটি লাইক করতে পারেন https://www.facebook.com/rtibd
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×