তথ্য অধিকার আইন একটি শক্তিশালী আইন । কিন্তু আমাদের যুব সমাজ এই আইন সম্পর্কে খুব ভালোভাবে জানে না । তাই ঢাকা ইয়েস-১ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই আইন নিয়ে ক্যাম্পেইন করছে । তারই ধারাবাহিকতায় আজ ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো আজকের ক্যাম্পেইন ।
ঢাকা কলেজের ছাত্রদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ প্রোগ্রামটি সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত চলে । এই ক্যম্পেইনের মাধ্যমে তথ্য অধিকার আইন সম্পর্কে জানানো হয় । এই কী ভাবে ব্যবহার করতে হয় ? করলে কী কী সুবিধা পাওয়া যেতে পারে এটি ছিলো এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য । তথ্য অধিকার আইন সম্পর্কে একটি লিফলেট ছাত্রদের মাঝে বিলি করে ইয়েস-১ এর সদস্যরা ।
এ ছাড়াও ফেসবুকের তথ্য অধিকার আইন পেজ লাইক করে তারা । দুর্নীতি বিরোধী গেম শো তে তাদের অংশগ্রহণ ছিলো দেখার মত ।ইয়েস-১ দুর্নীতি বিরোধী কার্টুন শো এর আয়োজন করেছিল ।
আমাদের ব্যানার
তথ্য অধিকার আইন সম্পর্কে জানছে আগ্রহী ছাত্ররা
ফেসোবুকে তথ্য অধিকার আইন পেজ লাইক করছে ছাত্ররা
খেলায় অংশগ্রহণকৃত ছাত্রবৃন্দ
পুরুষ্কার বিতরণ
তথ্য অধিকার আইন নিয়ে লিফলেটা পড়ছেন ছাত্ররা
কার্টুন দেখছেন
কার্টুন দেখে মন্তব্য করছেন একজন ছাত্র ।
পরবর্তী ক্যাম্পেইনটা বাংলা কলেজে হবে বলে আশা করছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



