স্বাধীনতা তুমি রক্তের সাগরে ভেসে এলে
আজ বলো হে স্বাধীনতা এসে তুমি কী পেলে ?
তোমাকে নিয়ে আসতে যারা
বুকের রক্ত রক্তল্লাসে দিলো ঢেলে ,
আজ বলো হে স্বাধীনতা
তাদেরই বা কী প্রাপ্য দিলে ?
যে বীরঙ্গনা রোজ ভাসে চোখের জলে
যে যোদ্ধার পা থাকে রিক্সার প্যাডেলে,
কিংবা ভিক্ষার থলি নিয়ে পথ চলে,
বলো হে স্বাধীনতা, আজ তাদের
সান্ত্বনা দিবে কী বলে ?
আজ যদি রুমি, আজাদ কিংবা জাঁ কুয়ে
বেলজিয়ামের সেই রয়মন্স এসে বলে,
তোমাকে আনবো বলে, হে স্বাধীনতা
বুকের রক্ত দিলাম তোমার বেদীতলে ।
রক্ত সুধা নিয়ে তুমি তো এলে
এসে তুমি রক্তের কী সম্মান দিলে ?
কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষকের রক্তে স্নাত হে স্বাধীনতা,
তুমি উওর দাও কী হেতু আজ এই ব্যর্থতা ?
আজ ৪০ বছর শেষে এসে নতুন প্রজন্ম চায় জানতে,
চায় সেই দুখী মুক্তিযোদ্ধার সমব্যথী হয়ে কাঁদতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



