শাহবাগের মোড় – এখন প্রজন্ম চত্তর ।
এখানে বসন্ত উৎসব নয়,
ভালোবাসা দিবস নয়,
পহেলা বৈশাখ নয় ।
তবু হাজারো অথবা লাখো তরুণ-তরুণী,
বাজিয়ে চলেছে একই রাগ-রাগিণী।
ফাঁসি চাই । ফাঁসি চাই । ফাঁসি চাই ।
বৃদ্ধ থেকে বাচ্চা, যুবক থেকে যুবতী
অসংখ্য নারী-পুরুষ- ওরা প্রকৃত মানুষ ।
এসেছে প্রজন্ম চত্তরে ।
কোনো কর্নসার্টে নয়।
বিজয়ের আনন্দ মিছিলে নয়।
এসেছে শুধু দেশকে ভালোবেসে,
এসেছে দেশের কলঙ্ক মুছতে ।
অন্য প্রজন্মের ঋণ শুধতে ।
ওদের চোখে মুখে ক্লান্তি নেই ।
ওদের চোখে মুখে হতাশার গ্লানি নেই ।
ওদের চোখে আশা আছে ।
ওদের বুকে ভালোবাসা আছে ।
ওরা দেশের কলঙ্ক মুছবেই।
ওরা রক্তের ঋণ শুধবেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



