এখানে সবুজ আর থাকবে না,
সবুজের সমারোহে দখিনা বাতাস আর বহিবে না,
এই আগুন লাগা হলুদ সরিষা ক্ষেতে-
কোনো চঞ্চলা-চপলা কিশোরী বেনী দুলিয়ে
আর হাঁটবে না ।
এই এখানকার সবকিছু একদিন শেষ হয়ে যাবে ।
এই এখানকার সবকিছু একদিন নষ্ট হয়ে যাবে ।
সবুজ ধান ক্ষেতের বদলে দৈত্যাকার দালান উঠবে,
বড় বড় মেশিন বসবে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ।
মেশিনের গম গম গর্জনে মাটির কান্না কেউ শুনিবে না ।
এই এখানটায় জলাশয় একদিন থাকবে না,
স্বচ্ছ কালো জলে কৈ, মাগুর বা চিতল সাতার কাটবে না,
সাদা বকটা একটা মাছ ধরার লোভে এক পায়ে আর দাঁড়িয়ে থাকবে না,
এখানে একদিন ভূতরে ইটভাটা হবে ।
পাশের বনের কাঠ পুড়িয়ে এখানে সভ্যতার ভিত তৈরী হবে,
মাছেদের বোবা কান্না কেউ শুনবে না,
ইটের আঘাতের কাছে কচি সবুজ টিকবে না ।
এই এখানটায় একদিন সব কিছু নষ্ট হয়ে যাবে ।
বিশাল বনে পাখিরা কিচির মিচির শব্দ করবে না,
টুনটুনিটা কিচ কিচ করে টোনার কাছে যেয়ে বসবে না,
হাতিরা হেলেদুলে রাজার চালে চলবে না,
সিংহের গর্জন, শিয়ালের হুক্কাহুয়া কিছুই একদিন থাকবে না,
মায়া হরিণের পিছে ডোরাকাটা বাঘ মামা আর দৌঁড়াবে না।
এই এখানে একদিন বিশাল হাউজিং স্টেট হবে ।
রড, বালু, ইট ও সিমেন্টের স্তুপের মাঝে সবুজ কেউ খুজবে না,
হাইড্রোলিক হর্ণের মাঝে কোকিলের কুহুকুহু কেউ খুজবে না ।
ডামি সভ্যতার কাছে সবুজ ঠিকবে না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



