আমাদের ঈদ এখন আমার ঈদ
২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের আগের রাতে তেমন কিছু না করলেও বড় কাজিনের সাথে রাত করে কিছুক্ষণ ঘুরা। তারপর বড় চাচা আর ছোট চাচির ঘরে আড্ডা মারা। ছোট চাচাতো ভাই-বোনদের সাথে খুনসুটি। তারপর বোনের কাছে চাচাতো বোনদের মেহেদি লাগানোর সিরিয়াল মেইনটেইন করা। ঈদের আগের রাতে ঘুম কম হলেও পরদিনের আনন্দের কমতি হয় না।
সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে যাবো ফজর নামাজ পড়তে।তারপর বারান্দায় বসে দেখব ভোরের আলোতে চারদিকের অন্ধকার দূর হওয়া। মায়ের দেয়া চায়ের কাপে চুমুক দিয়ে ঘুম তাড়িয়ে যাবো রান্না ঘরে। পুডিং হয়ত তখনও গরম থাকবে তবুও লুকিয়ে এক পিস খাওয়া হবে। সবার আগে গোছল করে পাঞ্জাবি পড়ে যাবো বাড়ির বড় বারান্দায়। চাচাতো ভাইদের যাবো তাগাদা দিতে। বড় চাচির ডাকে হয়ত অল্প কিছু মিষ্টি খাবার খেয়ে যাবো মসজিদে সবাই মিলে। দুতলার কর্ণারে সবাই একসাথে বসে জায়গা রাখব চাচাদের জন্য। নামাজ শেষে কোলাকুলির মিছিলে যাবো নিজ ভ্রাতাদের আলিঙ্গনে। সব চাচাতো ভাইদের আগমন বারান্দায় দেখে বড় ও ছোট বোনেদের আসা হবে নিচতলায়। তারপর কিছুটা খাওয়া ও অনেকটা সালামির আশায় সব চাচার বাসায় যাওয়া হবে। তারপর রয়েছে চার মামা আর তিন খালার বাসা। বাসা টু বাসা ঘুরে মাঝরাতেই খাওয়া হয় মায়ের হাতের রান্না করা ঈদের খাবার।
সারাটা জীবন এভাবেই পার করে আসছি। এবার হয়ত হবে অন্য কিছু তবুও পুরনো স্মৃতি নতুনের আগমনে মুছে যায় না।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুন১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুন