somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামীর সেরা অর্থনৈতিক অঞ্চলের তালিকায় চট্টগ্রাম ইপিজেড নবম

১৯ শে জুন, ২০১২ সকাল ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী এফডিআই-এর জরিপে আগামী ২০১২-১৩ অর্থবছরে বিশ্বের শীর্ষ ৫০টি সেরা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে নবম স্থানে আছে বাংলাদেশের চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড)। আর শীর্ষ স্থানে আছে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন (ডিএএফজেডএ)।
এফডিআই সাময়িকীর চলতি জুন-জুলাই সংখ্যায় এই জরিপের ফল প্রকাশ করা হয়েছে। ২০১০ সালে এ-সংক্রান্ত প্রথম জরিপটি করে সাময়িকী। সার্বিকভাবে অর্থনৈতিক অঞ্চলের মূল্যায়নের পাশাপাশি শ্রেষ্ঠ বিমানবন্দর অঞ্চল এবং অন্যান্য বন্দর অঞ্চল—এই দুই ভাগেও জরিপ করা হয়।
শীর্ষ ৫০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ২৩টিই মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আরব আমিরাতেরই ১৪টি। শীর্ষে থাকা গতবারের ডিএএফজেডএ দ্বিতীয় স্থান থেকে এবার প্রথম স্থানে উঠে এসেছে।
শীর্ষ পাঁচ বিমানবন্দর অঞ্চলের মধ্যে আছে আরব আমিরাতের দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন, মরক্কোর ট্যাঙ্গার ফ্রি জোন, ফিলিপাইনের দি ক্লার্ক ফ্রি পোর্ট জোন, মরিশাসের মরিশাস ফ্রি পোর্ট, ওমানের সালালহ ফ্রি জোন ও বাহরাইনের বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এ ছাড়া শীর্ষ পাঁচ অন্যান্য বন্দর অঞ্চলের তালিকায় আছে মরক্কোর ট্যাঙ্গার ফ্রি জোন, লাটভিয়ার ফ্রি পোর্ট অব ভেন্টসপিলস, মরিশাসের মরিশাস ফ্রি পোর্ট, বাহরাইনের খলিফা বিন সালমান পোর্ট এবং ওমানের সালালহ ফ্রি জোন।
এফডিআই সাময়িকী এই জরিপের জন্য ১২০টি দেশের ৬০০টি অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানায়। তাদের কাছে অঞ্চলের সুবিধা, যোগাযোগব্যবস্থা, বৈদেশিক বিনিয়োগ-সম্পর্কিতসহ পাঁচ ধরনের তথ্য জানতে চাওয়া হয়। এতে ৫৬টি অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ সাড়া দেয়। তারা একটি স্বাধীন বিচারক প্যানেলের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করে।
বিচারক প্যানেলে ছিলেন এফডিআই সাময়িকীর সম্পাদক কোর্টনি ফিঙ্গার, জিডিপি গ্লোবাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জন হান্না, ইন্দেভ পার্টনারসের নির্বাহী পরিচালক জেমস কেইউ, ওয়ার্ল্ড ফ্রি জোন কনভেনশনের চেয়ারম্যান গ্রাহাম মাদার ও আইবিটি পার্টনারসের পার্টনার জন ওয়ার্থিংটন।
উল্লেখ্য, বাংলাদেশের সিইপিজেডে বর্তমানে ৫০২টি শিল্পপ্রতিষ্ঠান আছে। চলতি অর্থবছরের মে পর্যন্ত সিইপিজেড থেকে ১৯৮ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছর এই আয় ছিল ১৬৬ কোটি ৬৮ লাখ ডলার। এ ছাড়া চলতি মে পর্যন্ত এখানে নতুন আট কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ হয়েছে। গত অর্থবছরে যা ছিল আট কোটি ৫৮ লাখ ডলার।
সিইপিজেড চলতি বছরের মে পর্যন্ত চার হাজার ৩৪১ জনের কর্মসংস্থান হয়েছে। সে হিসাবে এখন পর্যন্ত এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বর্তমানে এক লাখ ৭০ হাজার ৭৯৩ জনের কর্মসংস্থান হয়েছে।

২০১২-১৩ সময়কালের শীর্ষ ১০ অর্থনৈতিক অঞ্চল
ক্রম দেশ অঞ্চল
১. সংযুক্ত আরব আমিরাত ডিএএফজেডএ
২. সংযুক্ত আরব আমিরাত দুবাই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার
৩. চীন সাংহাই ওয়াগাকিয়াও ফ্রি ট্রেড জোন
৪. মালয়েশিয়া ইসকান্দর
৫. সংযুক্ত আরব আমিরাত দুবায়োটেক
৬. মরক্কো ট্যাঙ্গার ফ্রি জোন
৭. লাটভিয়া ফ্রি পোর্ট অব ভেন্টসপিলস
৮. ফিলিপাইন দি ক্লার্ক ফ্রি পোর্ট জোন
৯. বাংলাদেশ সিইপিজেড
১০. সংযুক্ত আরব আমিরাত দুবাই মিডিয়া সিটি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×