somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাক প্রতিবন্ধী নারীর নাম নেই !

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ সমাজের অসহায়দের নিয়ে ভেবে সময় নষ্ট করেন। ছবির এই নারী । কি নাম ? কোথায় বাড়ি ? কে ওর বাবা-মা ? তা কারো জানা নেই । ও নিজেও তা জানেন না ।ওকে দেখলেই জীবনের পরিচিত অর্থনৈতিক অনিশ্চয়তা, টানাপড়েনের চিত্র উঠে আসে । কেউ দয়া করে কিছু দিলে খায়, না দিলে ময়মনসিংহে মুক্তাগাছায় কোন এক শিক্ষা প্রতিষ্ঠান বা কোন পরিত্যক্ত জায়গায় ঘুমিয়ে পড়ে। এভাবেই চলে যাচ্ছে ওর জীবন ।

অসহায়দের উন্নয়নে সরকারের দপ্তর আছে । সেই দপ্তরে অসহায়দের নাম ঠিকানা আছে । কষ্ট লাগে সেখানে ওর নাম নেই । হয়তো বাক প্রতিবন্ধকতার কারণে নিজেকে গুটিয়ে রাখে সব সময়। ওকে প্রশ্ন করা হলে উত্তর একটাই -‘আ্যাঁ’ । ভিতু, আত্মবিশ্বাসহীন ও হয়তো স্বপ্নের জগতে বিচরণ করে। সঙ্গী বলতে একটি পুটুলি । জীবনযুদ্ধে পিছিয়ে পড়া ক্লান্ত ,অসহায় এক গভীর যন্ত্রণা ওর চোখে মুখে। কারো কাছে পায় না কাঙ্খিত ভালবাসা। নেই তার কোন কাছের মানুষও । স্পর্শ না করলেও ওর জীবনে প্রেম আছে, স্বপ্ন আছে, চাওয়া-পাওয়াও আছে। জীবন তো সহজ পথে চলে না। জীবন-যুদ্ধে হেরে যেতে বসা এই নারী হয়তো নতুন করে স্বপ্ন দেখে। জীবন স্রোতের চোরা ঢেউয়ে তার সেই স্বপ্ন-ভঙ্গ হয়। নিপুণ বুননের মুন্সিয়ানায় ওকে দেখলেই ধাক্কা দেয় মনোজগতে।

ওর নাম নেই ঠিকানা নেই, এটি কি সরকারের প্রশাসনিক দুর্বলতা, না কি রাজনীতি-সমাজনীতির ঊর্ধ্বে চলে যাওয়া মানুষের তৈরি ? যদিও আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষের দ্বন্দ আছে । লোভী মানুষ বনাম অসহায় মানুষ। অসহায় মানুষের ভয় বিপুল ও বিচিত্র। চাওয়া অত্যল্প। কিছু সুষ্ঠু পরিষেবা, দক্ষ প্রশাসন। রোজকার ডালভাত খাওয়া জীবনে কোনও হাঙ্গামা না হলেই হাসিমুখের জীবন। সরকার কত পরিবর্তন এনেছে! ওর জীবনে স্পর্শ নেই । উন্নয়নের জোয়াড়ের ভেষে যাওয়া নীরব দর্শক ও।

কখন কে জানে উন্নয়নের পরাকাষ্ঠা লোহা, বালি, কংক্রিট সমেত দুমড়ে-মুচড়ে পড়বে ওর মাথার ওপর আর শরীর রক্তমাংসের দলা পাকিয়ে মিশে যাবে ধুলোয়। অবমাননার সেখানেই ইতি নয়। মরণও যে অসম্মানের। কারণ, পিষ্ট-ছিন্ন-বিকৃত মরদেহ আগলে আমাদের রাজনীতি শোক করে না, ভয়ানক দম্ভপংক্তি প্রদর্শন করে পরস্পরের দিকে অভিযোগ ছুড়তে ছুড়তে নিজের দু'কাঁধ মসৃণ, দায়হীন করে নিতে চায়, যাতে লুণ্ঠিত সম্পদ বয়ে নেওয়া । আর সেই সম্পদের নাম লোভ, ক্ষমতা, নির্লজ্জ অগণতান্ত্রিক প্রভুত্বপরায়ণতা! ভয় করে, অন্ধকারে ভয় করে ওর ।তাই হয়তো অবেহেলিত হয়েও ও কারো কাছে কিছু চায় না !
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×