কী এক বিষম দুঃসময়ে বেঁচে আছি
এই দীর্ঘকালীন অন্ধকারে।
জলের মধ্যে, কাদার মধ্যে হাতড়ে ফিরছি--
উপড়ে নেওয়া চোখ, খসে যাওয়া জিহ্বা।
নৈঃশব্দ্য আর নিঃস্বতা সর্বস্ব হয়ে--
কী বিষম জ্বলে এই গোপন খাঁচায়।
ধুলোবালিতে লুটোপুটি খায় আমার বেঁচে থাকা।
কী বিপুল উল্লাসে মেতে উঠে ওই লুটেরার দল।
আমি উড়তে চাইলে স্বাধীনতায়,
আমার লুট হয়ে যায় ডানা।
নগরীর আঁস্তাকুড় হয়ে আছে কান,
এখানে ফেলে যাওয়া হয় মিথ্যার ভ্রূণ,বিগলিত শব।
যদিবা কখনো স্বাস্থ্যবতী হয়ে ওঠে দুয়েকটা সত্য,
অমনি তার দেহে পঁচন ধরে যায় চাটুকারিতার বিষে।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


