পৃথিবীতে যাওয়ার মত কত্ত জায়গা।
অথচ দ্যাখো,
আমি শুধু তোমার কাছেই যেতে চেয়েছিলাম।
যদিও অবগত আছি,
নদীও একদিন গুটিয়ে নিতে পারে নিজস্ব গতিপথ।
বিলুপ্ত হয়ে যায় একদিন সব সম্পর্কের নাম।
বস্তুত; যথার্থ মেয়াদ ও প্রয়োজন শেষে--
সব নগরই একদিন পরিত্যক্ত হয়, হয়ে যায়।
ব্যস্ত সড়কেও একদিন শ্যাওলা জমা স্বাভাবিক।
আদতে, প্রয়োজনই সেই অপাপবিদ্ধ স্রষ্টা, যার আয়ুর
সমান মেয়াদ নিয়ে জন্ম নেয় তার সমূদয় সৃষ্টিকুল।

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


