somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রৌদ্দুর নীলে ,

১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জলপায়রাদের স্নান দেখে ভিজে গিয়েছিল হৃদয় । কখনো হারিয়ে যাই পুরনো দিনের স্মৃর্তির পাতায় , এই রৌদ্দুর দুপুরে সারাদিন জলেই পড়ে থাকতুম । আমাদের বাসার পাশে বড় দু'টো নারকেল গাছ ছিল হাওয়ায় ঝির ঝির শব্দ এখনো কানেঁ বাজে, বাসার পিছনে অল্প বাশঁঝার পুকুর পাড়ে জলপাই গাছ,নীল,কড়ই গাছ,কামড়াঙ্গা গাছ,বনটিয়াদের শ্রষ্ট আশ্রয় ছিল ওটা ।রাত্রিবেলা টিনের চালেঁ পাতা পড়ার শব্দ পেতুম ।কোন কোনদিন বৈশাখের ঝড়ে ঝড় উঠতো টিনের চালে , মনে হতো এই বুঝি টিন উড়িয়ে নিয়ে যায় । যেদিন সারাদিন বৃষ্টি হতো বা বৃষ্টিতে ভিজতে মন চাইতো না ঘরের কোনে বসে থাকতুম -বৃষ্টির জলের শব্দ শুনতুম ,কাগজের নৌকো বাসাতুম । আমার কিছু সংগ্রহে জিনিস ছিল সেগুলো নেরে চেড়ে দেখতুম -রঙিন মার্বেল , পাওয়ার ওয়ালা কাচঁ যা চোখের কাছে নিলে অনেক বড় বড় দেখতুম, কুড়িয়ে পাওয়া পাথর । শীলাদের পুকুর খোদাইয়ের সময় একটা কালো কৌটু পেয়েছিলুম -ওগুলোই হাতাতুম । বৃষ্টি থেমে এলে কাদাঁ মাখা মাখি পথ -ঘাট, পলিথিনের জুতু বানাতুম । শীলার মার সাথে আমার মার প্রায়ই ঝগড়া লাগতো , তারা মিলেও যেত কিন্তু যখন ঝগড়া লাগতো মা বাড়ন করতো শিলার সাথে যেন কোনদিন আর না মিশি । আমি আর শিলা একই স্কুলে পড়তুম -শিলা সব -সময়ই ভালো ছিল । যখন ক্লাস ফোরে পড়ি শিলা আমাকে ওদের গোয়াল ঘরের আড়ালে টেনে নিয়ে চুমু খেয়েছিল ! শিলা বলেছিল -জানিস মানুষ, বাবা- মা রাতের বেলা অন্ধকারে চুমু খায় ? তোর বাবা-মাও কি খায় ? এরপর কৌতুহল নিয়ে দু'রাত চুপি চুপি জেগেছিলাম তারা চুমু খায় কি না দেখার জন্য -পর শিলাকে বললাম আমার মা-বাবা তো চুমু খায় না । শিলা বললোঃ- সবাই চুমু খায় , এই যে আমি তোকে রোজ চুমু খাই । শিলা বলতো- আমরা বড়ো হয়ে বিয়ে করবো । একবার শিলার সাথে ঝগড়া করে প্রচুর পেটালুম এর পর শিলা আমার সাথে ওর কথা বন্ধ করে দিল কিছুদিন পর ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দিল , আমিও ঢাকায় স্কুলে পড়তে চলে আসলুম । তিন বছর পর শিলার সাথে দেখা হয়েছিল ঈদের সময় -ততদিনে শিলা আরো সুন্দরী ও আর বিনিয়ী হয়ে উঠেছিল কিন্তু আগের মত যোগাযোগ বা সাধারনতা আমাদের মধ্যছিল না । এরপর ও আমি যত বড়ো হতে লাগলুম আমাদের দুরত্ব ততই বাড়তে লাগলো , বিয়ে পাস করার পর ওর বিয়ে গেল -প্রেমের বিয়ে । অনেক দিন শিলাকে রাতের অন্ধকারে মিস করেছিলাম সেটা হয়তো একা থাকি বলে , বড় হওয়ার পর শিলা কোনদিন আমার মোহে পড়েনি -প্রেমে পড়েনি ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×