আমি সারা জীবনই বাসার সবাইরে পেইন দিয়া আসছি। চিল্লাপাল্লা, জিনিসপত্র এলোমেলো করে ছুঁড়ে ফেলা, ক্যা কু, ঘ্যানর ঘ্যানর, ঝগড়া-কাইজ্জাতে আমার সাথে কেউই পারে না।
আম্মাজান সব সময়ই এইটা নিয়া খুটা দিয়া বলবো-"তুই পেটের মধ্যে থাকার সময় খালি বাপের ঝগড়া শুনছোস। আল্লাহর নাম, হাদিস কুরান শুনুস নাই, এই জন্যই এই রকম করস।"
বাপেরে নিয়া এই কথা কইলে আবার গায়ে আগুন লাগে আমার।
মাঝে মইধ্যে এইডা নিয়া বহুত চিন্তা করি-আমি কেন এই রকম হইলাম। মাতো পুরা মাটির মানুষ-উনার মত ভালো মানুষ দুনিয়াতে আর একটাও দেখি নাই। তাইলে কি পেটের মধ্যে থাকতে বাপের কাইজ্জা শুইন্না শুইন্না পুরা ঘষেটী বেগমের ক্যারেক্টার পাইলাম!
এই কথা ভাইবা শুধু আফসুসই খাই।
তো আগের বার আমার জন্মদিনের আগে ক্যালেন্ডার দেখতেছিলাম যে আমার জন্মদিন কবে পড়বো ঐটা। এই ক্যালেন্ডারে আবার কবে কোন বিশেষ দিন, কবে কোন ছুটির দিন সব লেখা থাকতো। তো তখন দেখি আমার জন্মদিনের তারিখের নিচে লেখা boxing day! কস কি মমিন!!!
আমার জন্মদিনডা হইলো বক্সিং ডে! যার জন্মদিন এমন একটা দিনে সে চিল্লা পাল্লা, ঝগড়া-ঝাটি করবো নাতো পুতুপুতু ঢংয়ের কথা বলবো?!
এখন মনে পুরা শান্তি শান্তি ভাব থাকে।
মনডা এখন খালি উড়ু উড়ু থাকে, খালি সুখ সুখ আনন্দ। আম্মাজান ঝাড়ি দিলেই আর বাপরে নিয়া কথা কইলেই বক্সইং ডে'র কথা কইয়া দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


