somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা

০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যদি তোমাদেরকে বলি,তার সাথে আমার
রোজ ই দেখা হয়
তোমরা হয়তো বিশ্বাস করবে না ।
উন্মাদনা ভেবে বাঁকা হাসি দিয়ে আশ্বস্ত করবে আমাকে,
ঠিক, ঠিক --সব ই ঠিক
কিন্তু তোমরা তো ভেতরের খবর কিছু ই রাখ না,
এখনো অনেক টা সময় বাকি
আমি ক্ষমা চেয়ে নিতে পারি যে কোন সময়,
আর আমি চাইলেই তিনি ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে,
এখানে তোমার আমার বলে কিচ্ছু নেই,
আরো বড় একটা খুন করে আসো,
প্রত্যুত্তরে তিনি বলবেন, কাজটা ঠিক নয়,
তাই, আমি হররোজ একটা একটা করে খুন করেছি,
আমার স্বপ্নগুলো ভ্রূন ই থেকে গেছে অগোচরে,
পিতৃহীন পরিচয়ে পৃথিবীতে না আসাই যে উত্তম,
এখানে --এভাবে, একটু একটু করে,
আমি অপরাধ করেছি, বয়সের চেয়েও জঘন্য সব অপরাধ,
নিজের বিরুদ্ধে অমীমাংসীত এক যুদ্ধে লিপ্ত হয়ে
একটি বারো তার ডাকে-- আসিনি ফিরে।।


অথচ তার আদরের ডাকে একদিন আমি
কান্না থামাতাম,
দুধ মাখা ভাত হাতে আমার সত্তাসঙ্গিনী
পখানা আর বাবুই পাখি আমি তার।
সেই আমি আজ অপেক্ষার প্রহর গুনি ক্ষমা চাওয়ার,
কখন তফসি ছেড়ে তিনি ঊঠে দাঁড়াবেন,
আমাকে বলবেন,
আমার কোলে মাথা রাখবি---
এই তো তোর আবদার?

আর শেষবার,
যখন আমি ভূত দেখে ভয় পেয়েছিলাম,
তিনি চেঁচিয়ে উঠে বলেছিলেন, বাবা আমার কাছে আয়
অথচ, তার কি ই বা করার ছিল?

তার শরীরে তখন বাসা বেঁধেছে অজস্র ঘুনপোকা,
কুট কুট করে চিবিয়ে খাচ্ছে আমার চোখের সামনে, অথচ
আমি দেখতে পাইনা।
ধারালো একটা চাকু হাতে আমি তখন ব্যস্ত
রুগ্ন একটা ভবিষ্যতের অন্তিম ব্যবচ্ছেদে,
আমি যেকোন পবিত্র গ্রন্থ হাতে নিয়ে বলতে পারি,
এতটা কষ্ট তোমরা কেউ পাওনি ,কোনদিন
যেখানে এতটুকু জিজ্ঞেস করতেই আমার ঠোঁট কেঁপে উঠত,
আপনি কেমন আছেন?--- সেখানে,
কি করে তাকে বলি, আমাকে ক্ষমা করে দিন।।

আমি যদি এখন একটা মহাকাব্য ও লিখি,
তাও জানবনা আমার অপরাধগুলো এখন কেমন আছে,
ওরা হয়ত নিজেরাও অনুতপ্ত ক্ষমা চেয়ে
তাই আমি অপেক্ষা করি বিশেষ একটা রাতের,
যখন লোকজন সবাই ঘুমিয়ে গেলে,
রাতভর তার সাথে আমার অসমাপ্ত কথা বলা
আর মন খারাপের কোন গল্প নয়,
এবার শুধুইক্ষমা চাওয়ার পালা--
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×