somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***নামায না পড়লে সব ভালো কাজগুলো বাতিল হয়ে যায়***

১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলহামদুলিল্লাহ।
ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ﷺ।
প্রতিদিন আমরা অনেক ভালো কাজ করার চেষ্টা করি এবং করেও থাকি। যেমন: কিছু টাকা পয়সা দান করা, কাউকে পানি চাইলে পানি দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, গাড়িতে উঠে দাড়িয়ে বয়স্কদের বসতে দেওয়া, ক্ষুধার্তকে আহার করানো প্রভৃতি। আমরা যারা মুসলিম আমরা এই ভালো কাজগুলো করি কারো নিকট বাহবা পাওয়ার জন্যে নয় কিংবা অন্যে আমাদের ভালো বলবে তার জন্যে নয় আমরা ভালো কাজগুলো করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে। ঈমানের অন্যতম একটি শাখা পরকালের প্রতি বিশ্বাস। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে পরকালে তার উত্তম বিনিময় পাওয়া যাবে। এই ভালো কাজগুলো কিভাবে করলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে তা আমাদের প্রিয় নবী রাসূল ﷺ আমাদের শিখিয়ে দিয়েছেন।

যে নামায পড়ে না তার কোন ভাল কাজই মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, হোক সেটা যাকাত, রোযা, হজ্জ্ব অথবা অন্য কোন ইবাদত। সহীহ আল বুখারীতে, বুরাইদা কর্তৃক বর্ণিত: আল্লাহর রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি আছর নামায পড়লো না, তার ভাল কাজগুলো বাতিল বলে পরিগণিত হবে।”

“তার ভাল কাজগুলো বাতিল বলে পরিগণিত হবে” দ্বারা বুঝাচ্ছে বৈধ বলে বিবেচিত হবে না এবং এই ভালো কাজগুলো দ্বারা সে লাভবান হবে না। এই হাদীস দ্বারা বুঝাচ্ছে, যে ব্যক্তি নামায পড়ে না তার কোন ভাল কাজই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে নামায পড়বে না সে তার ভাল কাজের বিনিময়ে কোন সওয়াব পাবে না এবং তারা ভাল কাজগুলো মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না।

এই হাদীস থেকে আমরা দুই ধরণের মানুষের বিষয়ে অবগত হচ্ছি তারা হলো: যারা একেবারেই নামায পড়ে না ও তাদের সমস্ত ভাল কাজগুলো বাতিল বলে পরিগণিত হবে এবং যারা কোন এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ওয়াক্তের নামায পরিত্যাগ করে যার ফলে ঐদিনের সকল ভাল কাজগুলো বাতিল বলে পরিগণিত হয়। সুতরাং ভাল কাজগুলো বাতিল বলে পরিগণিত হয় যে একেবারেই নামায পড়ে না তার জন্যে এবং যে কোন এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ওয়াক্তের নামায পড়ে না তার জন্যেও।

রাসূল ﷺ বলেছেন: “কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাহর নামাযের হিসাব নেওয়া হবে। যদি এটা(নামাযের হিসাব) ঠিক থাকে তাহলে তার বাকি কাজগুলো সঠিক(গ্রহণযোগ্য) বলে পরিগণিত হবে আর যদি এটা ঠিক না থাকে তাহলে বাকি কাজগুলো খারাপ(বাতিল) বলে পরিগণিত হবে।"(আত তাবারানী, আল জামী, হাদীসটি সহীহ)

আবু হুরাইরা (রা) কর্তৃক বণিত, রাসূল ﷺ বলেছেন: "কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। যদি এই হিসাব ঠিক থাকে তাহলে সে সফল হল আর যদি সেই হিসাব সঠিক না থাকে তাহলে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্থ হবে। যদি ফরজ নামাযে কোন অপূর্ণতা থাকে তাহলে আল্লাহ তাআলা বলবেন, দেখ আমার বান্দাহর কোন নফল নামায রয়েছে কিনা যা দিয়ে ফরজ নামাযের ঘাটতি পূর্ণ করা যায়।" (তিরমিযী, আবু দাউদ, আন নাসাঈ, ইবনে মাযাহ এবং আহমদ)

রাসূল ﷺ বলেছেন: “নামায হচ্ছে দ্বীন ইসলামের খুটি। যে এটাকে প্রতিষ্ঠিত করলো সে দ্বীন ইসলামকেই প্রতিষ্ঠিত আর যে এটাকে ধ্বংস করলে সে দ্বীন ইসলামকেই ধ্বংস করল।” (আত তাবারানী)

কাজেই হে মুসলিম ভাই এবং বোনেরা, আসুন আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে, আমরা এক ওয়াক্ত ফরজ নামায ছেড়ে দিব না। যত যাই হোক, যে পর্যন্ত আমরা নিজেদের নাম স্বরণ করতে পারব সে পর্যন্ত আমরা ফরজ নামায পরেই যাব, ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামায সহীহ সুন্নাহ অনুযায়ী নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৩৪
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×