ব্রাজিলের খেলা আমার ভাল লাগে কারন স্বভাবগত ভাবেই তারা আক্রমণাত্মক। যেন ফণা উঁচানো কোন জংলি গোখরা, সুযোগ পেলেই ছোবল বসিয়ে দেয়।
আজকে মেক্সিকোকেও যেমন খেলার শুরু থেকেই দংশন করতে মরিয়া ছিল। কিন্তু মেক্সিকোও, বিশেষ করে তাঁদের গোলকিপার OCHOA দেখিয়ে দিল যে ব্রাজিল গোখরা সাপ হলে তারাও ঝানু ওঝা। ফুলে ওঠা ফণা ঠিকই জাপটে ধরতে পারে!
ব্রাজিলের সমর্থক এবং খেলায় ড্র হবার পরেও আজকের খেলা দারুন উপভোগ করেছি! একটাই শঙ্কা, Fred যদি ফর্মে না ফিরে, তাহলে এই দল সেকেন্ড রাউন্ড নাও পেরোতে পারে। ব্রাজিলকে আরেকটা বিশ্বকাপ জিততে হলে নেইমার, অস্কার এবং ফ্রেডকে হতে হবে রোনালদো, রিভালদো এবং রোনালদিনহোর যোগ্য উত্তরসূরী।
নেইমার, অস্কার খানিকটা হলেও ঝলক দেখাচ্ছে, কিন্তু ফ্রেড তাঁদের ধারে কাছেও নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



