somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুখ

১৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"জামিল ভাবি আজকে গলায় যে নেকলেসটা পড়ে এসেছেন, দেখেছো?"
"খেয়াল করিনি।"
"খুব সুন্দর নেকলেস।"
"তাঁরা বড়লোক মানুষ, দামী নেকলেস কিনতেই পারেন!"
"ইশ.....আমাদেরও যদি তাদের মতন টাকা পয়সা থাকতো!"
"কেন? তোমার কি টাকা পয়সা কম আছে নাকি?"
"তুমি কি একে খুব বেশি বলছো?"
"হ্যা, কম কি? তুমি নিজের বাড়িতে থাকছো। নিজের গাড়ি চালাচ্ছো। সপ্তাহে দুইদিন বাইরে ডিনার করতে পারছ। বছরে একবার বিদেশে ভ্যাকেশনে যাচ্ছ। তোমার কিছু কি কম আছে?"
"দাঁড়াও দাঁড়াও, ফট করে বলে দিলেইতো আর হলো না। ছোট একটা বাড়িতে থাকছি...."
"চার বেডরুমের বাড়িকে তুমি ছোট বাড়ি বলছো?"
"এই সাইজের বাড়ি সবারই থাকে। আমার ফ্রেন্ড সার্কেলে সবচেয়ে ছোট বাড়ি আমাদেরটাই। এই সেদিন দেশ থেকে এসেছে সুমনা, তারাও কিনা পাঁচ বেডরুমের বাড়ি কিনে ফেলেছে! আর গাড়ির কথা বলছো? ওদের বিএমডব্লিউ মার্সিডিজের সামনে টয়োটা চালিয়ে যাই, প্রেস্টিজের কি বারোটা বাজে can you imagine?"
"কেন? টয়োটা খারাপ কি? জানো, কত কম তেল খরচ হয়? গাড়ি নষ্ট হলে কত কম খরচে সারানো যায়? আর কত লম্বা সময় ধরে সার্ভিস দেয়?""
উফ! তোমার কাছে এইগুলাই সব? প্রেস্টিজ, মান সম্মান, সামাজিক স্ট্যাটাস - এইসবের কোন ভ্যালুই নেই? হায় আল্লাহ! আমার ভাগ্যেই কিনা এত কিপ্টা জামাই পড়লো!"
"কি আর করবা বলো? এই জামাইকে নিয়েও কি তোমার ফ্রেন্ড সার্কেলের সামনে যেতে লজ্জা হয়? প্রেস্টিজ পাংচার হয়ে যায়?"
"দেখো, ঝগড়া বাঁধাবার চেষ্টা করবে না। আমি ঝগড়ার মুডে নেই। কাজেই তোমাকেও সাবধান করে দিচ্ছি, ভাল হবেনা!"
"আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি চুপ করলাম।"
"গুড! শোন, রমযান মাস আসছে, ইফতারির দাওয়াত যে দিতে হবে, সেটা খেয়াল আছে?"
"হু, রমজান আসতেতো এখনও দুইমাস বাকি আছে। এখন থেকেই লাফালাফির কি আছে?"
"উফ! তোমার সাথে আলোচনা করাটাই ভুল। শোন, এখানেতো কাজের লোকজন নেই, এবং তুমিও আমাকে কোন কাজে সাহায্য করোনা। কাজেই অনেক আগে থেকেই প্ল্যানিং শুরু করতে হবে, যাতে শেষ মুহূর্তে কোন গন্ডগোল না বাঁধে।"
"এখন থেকেই রান্না শুরু করবে নাকি?"
"না, তবে সব ইন্গ্রীডিয়েন্ট কেনা শুরু করবো। সব আনকমন ডিশ রান্না করবো। যা কোন বাঙ্গালি বাড়িতে করেনা। এবারে খেয়েই সবাই কাৎ হয়ে যাবে!"
"তাই? দুয়েকটা আইটেমের নাম বলতো।"
"চিন্তা ভাবনা করতে হবে। তবে আমার খুব শখ আমার দাওয়াতে লবস্টার থাকবে।"
"লবস্টার!!! সেতো অনেক দাম!"
"উফ! তুমি কি আর রোজ রোজ সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছো নাকি? শিরিন ভাবীর বাসায় যেদিন সুশি খাওয়ালো মনে আছে? এখনও সবাই বাহ্ বাহ্ করে! আমিও চাই আমার লবস্টারের কথা মানুষের মুখে মুখে ফিরুক।"
"হুম..."
"এত ডিপ্রেসডভাবে হুম বললা যে?"
"না ভাবছি রমজান মাসের আসল উদ্দেশ্যই নষ্ট করে দিচ্ছো তোমরা।"
"মানে? আল্লাহ নিজেইতো বলেছেন ইফতারে যাই খাও না কেন, কোন হিসেব নেয়া হবেনা। বলেননি?"
"তা বলেছেন। কিন্তু একই সাথে তিনি বলেছেন আলগা ফুটানি না করতে। তোমার বান্ধবীদের ইফতারের দাওয়াতে আলগা ফুটানিই বেশি থাকে, সোয়াব কামানোর কোন উপকরণ থাকেনা।"
"খ্যাতের মত কথা বলবে না। "আলগা ফুটানি"....what kind of disgusting word it is!"
"শোন, আজকেই একটা আর্টিকেল পড়ছিলাম, দেখ, তুমিও পড়ে দেখ।"
"আমার এত সময় নেই, যা বলতে চাও, তুমি স্পষ্ট করে সংক্ষেপে বল।"
"একটা সোমালিয়ান ছেলে একজন মৌলভীর কাছে ফতোয়া জানতে চেয়েছে, "আমাদের যদি রোজা ভাঙ্গার জন্য ইফতারে কোন খাবার না থাকে, এবং তারপরেও তিনচারদিন পর্যন্ত আমরা অভুক্ত থাকি, তাহলে কি আমাদের রোজা কবুল হবে?".....কি হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে যে? বুঝতে পারছো কিছু মানুষের অবস্থা? তুমি ইফতারে লবস্টার খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছো, এইদিকে কিছু মানুষের ইফতার করারই সামর্থ্য নেই। চার বেডরুমের বাসাকেও তোমার ছোট মনে হয়, হাজার হাজার মানুষ এমন আছে যাদের মাথার উপর ছাদ নেই। টয়োটা গাড়ি চালাতে তোমার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, অথচ কিছু মানুষের বাসে চড়ারও সামর্থ্য নেই। তোমার যা নেই, তা নিয়ে আফসোস না করে বরং আল্লাহকে ধন্যবাদ দাও যা তোমাকে দিয়েছেন তার জন্য। একবার দেখো তোমার চেয়ে নিচে যারা আছে তাদের দিকে। তাহলেই বুঝতে পারবে তুমি জীবনে কতটা সুখী!"
"তাহলে সোসাইটিতে চলবো কি করে?"
"তোমার কি ধারণা, তোমার পাঁচ বেডরুমের বাড়ি না থাকলে, দাওয়াতে লবস্টার না খাওয়ালে তোমার বান্ধবীরা তোমার সাথে মেলামেশা বন্ধ করে দিবে? যদি তাই হয়, তাহলে এমন বান্ধবী থাকার খুব কী প্রয়োজন আছে?"
"তাহলে আমি মিশবো কার সাথে?"
"অন্যের সাথে মিশে অসুখী হবার চেয়ে একা থেকে সুখী হওয়াটাই কি বেশি ভাল নয়?"
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×