somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Man proposes, God disposes.

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতেরো ঘন্টারও বেশি সময় রোজা রাখতে গিয়ে বউ অসুস্থ হয়ে গেছে। এতই অসুস্থ যে নিজে থেকে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবে, সেই সামর্থ্য নেই। তাই আমাকেই অফিসের মাঝে বেরোতে হলো।
গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি মনে করে রেডিও ছাড়লাম, তখন শুনি হিন্দি একটি প্রোগ্রাম চলছে। ষ্টুডিওতে একজন মহিলাকে মানুষ ফোন করে নানান প্রশ্ন করছে, মহিলাও উত্তর দিচ্ছেন।
"আমার স্বামী বেশ কয়েক বছর হয়ে গেল চাকরিতে প্রমোশন পাচ্ছে না, আপনি একটু বলতে পারবেন তাঁর অদূর ভবিষ্যতে কোন প্রমোশন আছে কিনা?"
মহিলা কলারের নাম, বয়স, স্বামীর বয়স জেনে খানিক বিরতি নিয়ে জবাব দিলেন, "এই চাকরিতে আগামী দুই বছরে কোন প্রমোশন নেই। তবে আরেক জায়গায় আমি একটা ক্ষীন আলোক রেখা দেখতে পাচ্ছি প্রমোশনের। আপনি আপনার স্বামীকে বলুন অন্য কথাও চাকরির চেষ্টা করতে।"
"আজকে চৌদ্দ বছর হয়ে গেল আমি নিজের দেশে যাইনা। আপনি বলতে পারেন আগামীতে কবে যেতে পারবো?"
মহিলা নাম পরিচয় জেনে বললেন, "আগামী আড়াই বছরেও আমি কোন সুযোগ দেখতে পারছিনা। তবে তার পরেই পারবেন।"
জবাব শুনে কলারের মন খারাপ হয়ে গেল মনে হলো।
আরেকজন কলার জিজ্ঞেস করলো, "আমার মেয়ে কালকে একটা ইন্টার্ভিউ দিতে যাচ্ছে। কেমন সুযোগ আছে এখানে চাকরি হবার?"
জবাব দেবার আগেই "টেকলিক্যাল ডিফিকাল্টি" দেখা দিল। একটা গান শুরু হয়ে গেল। গান বন্ধ হতে হতে আরেকটা কল নিয়ে নিলেন, আগের উত্তর দেয়া হলো না।
"হ্যালো। আমি ডালাস থেকে এখন বেরুচ্ছি। কোন দিকে গেলে আমার জন্য শুভ হবে? নর্থ-ইস্ট? নাকি সাউথ-ইস্ট?"
মহিলা চিন্তা করে বললেন, "নর্থ ইস্ট!"
জবাব পেয়ে ভদ্রলোককে বেশ সন্তুষ্ট মনে হলো।
একবার আমি, সামি আর ইকবাল নিউমার্কেট এলাকায় ঘুরছিলাম। খুব সম্ভব বই কিনতে, অথবা খেতে গিয়েছিলাম। সেখানে একটা দোকানে দেখলাম সাইন বোর্ড ঝুলছে।
"জ্যোতিষ মহারাজ অমুক" নিচে লেখা, "হাত দেখিয়া নির্ভুলভাবে ভাগ্য গণনা করা হইয়া থাকে।"
তার নিচে বিভিন্ন সমস্যার কথা লেখা, চাকরিতে ব্যর্থতা? প্রেমে ব্যর্থতা? দাম্পত্য জীবনে অসুখী? ব্যবসায় ক্ষতি? কোষ্ঠী গণনা করিয়া সকল সমস্যার সমাধান দেয়া হইয়া থাকে। লোকটার ব্যবসা দুর্দান্ত চলছে তাতে কোনই সন্দেহ নেই। নিউমার্কেটে একটা চেম্বার খুলে বসা কি সহজ কথা?
সামি বলল, "চল ব্যাটাকে গিয়ে হাত দেখাই।"
সামি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইসলামিক। আমাদের অবাক হয়ে তাকাতে দেখে সে বলল, "জিজ্ঞেস করবো যে আমার কখনও বিদেশে যাওয়া হয়নি। চেষ্টা করছি কিন্তু যেতে পারছিনা। কবে যেতে পারবো?"
আমরা হেসে দিলাম। বুঝে গেলাম তার মতলব। ব্যাটার ভন্ডামি হাতে নাতে ধরতে চায়।
সামির জন্ম কাতারে। শৈশবের একটা লম্বা সময় সে কাতারেই কাটিয়েছে। কিছুদিনের মধ্যেই সে ইংল্যান্ড যাচ্ছে। এমনকি এখনই, এই মুহূর্তেই তার পকেটে ইউকের ভিসা লাগানো পাসপোর্ট আছে। আজকে সকালেই ব্রিটিশ হাইকমিশন থেকে পাসপোর্ট ফেরত পেয়েছে।
আমি বললাম, "আমিও তাহলে জিজ্ঞেস করবো আমার কি হবে! আমি যে এদেশে আটকা পরে আছি! বিদেশে যেতে চাই!"
আমারও তখন অ্যামেরিকান ভিসা হয়ে গেছে। শেষ মুহূর্তের গোছগাছ চলছে। টিকেটও কাটা শেষ। শুধু প্লেনে ওঠা বাকি।
আমরা কি কারনে যেন যাইনি। খুব সম্ভব লাচ্ছি খেতে গিয়ে লোকটার কথা ভুলে গিয়েছিলাম। মনে একটা আফসোস থেকে গিয়েছিল।
সেই আফসোস দূর করার একটা চমৎকার সুযোগ আজকে চলে এলো। এখনই রেডিওতে ফোন করে জিজ্ঞেস করে ফেলা যায়, "বয়সতো হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে করা হচ্ছে না। পাত্রীর খোঁজে পত্র পাঠাই, কিন্তু ছবি দেখে পাত্রী না করে দেয়। আমার কি এই জীবনে বিয়ে করা হবেনা? হলেও সেটা কবে?"
দিলাম ফোন রেডিও ষ্টুডিওতে।
লাইন ব্যস্ত। ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। একের পর এক কল আসছে। উত্তর দিতে দিতে মহিলা হাপিয়ে উঠছেন।
আমি আবারও চেষ্টা করলাম। লাইন ব্যস্ত।
তৃতীয়বার চেষ্টা করতেই আর.জে রেডিওতে বলল, "আজকের মত আমাদের সময় শেষ। আমরা ফিরে আসবো আগামী বুধবার ঠিক দুপুর একটায়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ!"
সামনের বুধবার? সে যে অনেক দেরী! ততদিন মনে থাকবে তো?
ধ্যাত! একটা আফসোস, যেটা এতদিন পর দূর করার এত চমৎকার সুযোগ এসেছিল, সেটা রয়েই গেল!
Man proposes, God disposes.
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×