somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফকিরনীর পুত!

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ব্রিটিশ আমলের কথা।
আমার দাদা তখন চাকরির সুবাদে মৌলভীবাজারে। শ্রীমঙ্গলে এক চায়ের বাগানের ম্যানেজার তখন এক ইংরেজ সাহেব।
এক বিকেলে দাদা গিয়েছেন আড্ডা দিতে। আড্ডার এক ফাঁকে সাহেবের এক কর্মচারী এসে তাঁকে কাগজে কিছু একটা দেখালো।
সাহেব কর্মচারীকে একজনের নাম ধরে বললেন তাকে ডেকে নিয়ে আসতে।
এক আধঘন্টার মধ্যেই লোকটাকে তাঁর সামনে হাজির করা হলো। চা বাগানের একজন কুলী। সাহেবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেনা হঠাৎ সাহেব কেন তাকে জরুরী তলব করে ডেকে পাঠালেন।
সাহেব তাঁর কর্মচারীকে ইংরেজিতে নির্দেশ দিলেন কুলীকে পেটাতে।
কেউ কিছু বুঝে উঠার আগেই কুলী বেচারা মার খাওয়া শুরু করলো। আর মার মানে সে যে কী মার! দাদা ভয় পেয়ে গেলেন, হয়তোবা মারের চোটে বেচারা কুলী মরেই যাবে!
সাহেব নির্বিকার।
একটা সময়ে তিনি মার বন্ধ করতে বললেন। কুলীর অবস্থা ততক্ষণে আধমরা।
সাহেব তখন কুলীর হাতে একটি কাগজের টুকরা তুলে দিলেন। দাদা অবাক হয়ে দেখলেন যে সেই আধমরা কুলী হঠাৎ করেই একদম তরতাজা হয়ে গেল! হোহো করে উন্মাদের মত হাসতে লাগলো। যেই কর্মচারী সাহেবের নির্দেশে এই একটু আগেও তাকে মারছিল, তাকেই সে জড়িয়ে ধরলো। সাহেবের পা চেপে জুতায় চুমু খেল।
সাহেব অভিব্যক্তিহীন কন্ঠে বললেন, "হয়েছে। তুমি এখন যাও।"
দাদা দেখলো কুলী হোহো করে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে।
দাদা অবাক হয়ে সাহেবকে জিজ্ঞেস করলেন, "ঘটনা কী কিছুইতো বুঝতে পারলাম না।"
সাহেব পাইপ ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, "তেমন কিছুনা। সে লটারীতে প্রাইজ জিতেছে। ফার্স্ট প্রাইজ।"
ফার্স্ট প্রাইজ! সেতো অনেক টাকা!
"কিন্তু তুমি তাকে মারলে কেন?"
সাহেব এবার বাঁকা হেসে বললেন, "যে কয়েক পুরুষ ধরে কুলীর কাজ করে, তার হাতে হঠাৎ করে এত টাকা ধরিয়ে দিলে সে হয় হার্ট ফেল করতো, আর নাহলে মাথা নষ্ট হয়ে উন্মাদ হয়ে যেত। কাজেই সুসংবাদটা দেয়ার আগে তাকে একটু পিটিয়ে মনটাকে দূর্বল করে দিলাম। যাতে এই মানসিক 'শক' সে গ্রহণ করতে পারে।"

এবারে আসা যাক দ্বিতীয় গল্পে। খুবই কমন গল্প। সবাই জানেন। ফুটবলের জাদুকর মেসির জীবনের গল্প।
মেসির ছোটবেলায় হরমোনাল সমস্যা দেখা দিয়েছিল। একটা সময়ে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন যে মেসির হয়তোবা ফুটবলার হওয়া হবেনা। তাঁর গরীব বাবা মায়ের পক্ষে সম্ভব ছিল না প্রতিমাসে নয়শো ডলার খরচ করে সন্তানের চিকিৎসা করাবেন। আর্জেন্টিনার সরকারও কোন পদক্ষেপ নিল না।
এই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল সম্পূর্ন ভিন্ন একটি দেশ। স্পেন। ক্লাব বার্সেলোনা নিজেদের কাঁধে তুলে নিল মেসির চিকিৎসার দায়িত্ব। মেসির শৈশব থেকে এখন পর্যন্ত বেড়ে ওঠা স্পেনের সেই কাতালান নগরেই। বহু আগে থেকেই সে স্পেনের নাগরিক।
কিন্তু যখন সময় এলো জাতীয় দলে খেলার, মেসি বেছে নিল তাঁর জন্মভূমি আর্জেন্টিনাকেই। ইচ্ছা করলেই সে স্পেনের হয়ে খেলতে পারতো। খেললে গত বিশ্বকাপেই সে বিশ্বচ্যাম্পিয়ন হবার স্বাদ গ্রহণ করতে পারতো। কিন্তু সে ঝুলে রইলো আর্জেন্টিনার সাথেই। হাল ধরলো দলের। এবং এখন পর্যন্ত তাঁর কাঁধে ভর করেই নড়বড়ে আর্জেন্টিনা এতদূর এসেছে। নেইমারের অনুপস্থিতিতে মাঠ এখন ফাঁকা। কে জানে! হয়তোবা এই আসরে তারা চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে! সেটা পরের ব্যপার, মূল কথা হচ্ছে কমিটমেন্টের। যা জন্মভূমির প্রতি মেসির ছিল, আছে এবং প্রতিটা গ্রেট প্লেয়ারেরই থাকে।
নেইমারকেই ধরা যাক। মেরুদন্ডের হাড্ডিতে ফাঁটল হয়েছে। তারপরও হুইল চেয়ারে বসে সে বিশ্ববাসীকে শোনায় আশার বাণী!
"আমি ফিরে আসবো। আপনারা যখন ভাবছেন, তারচেয়েও আগে......আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হতেই হবে।"
ব্রাজিল জাতীয় দলে খেলে নেইমার যত না বেতন পায়, বিশ্ব চ্যাম্পিয়ন হলে যত না টাকা পাবে, তার চেয়ে ঢের বেশি টাকা সে বার্সেলোনায় পায়। তারপরেও জাতীয় দলে ফিরে আসার জন্য তাঁর কি আঁকুতি! আহা! আল্লাহ তাঁকে তাড়াতাড়ি ফিরিয়ে আনুক!
পেলের কথা কে না জানে? ফুটবলের রাজাকে "ব্রাজিলের সম্পদ" বলে ইউরোপিয়ান ক্লাবে খেলতে দেয়া হয়নি। তিনিও যাননি। কোটিকোটি টাকার সম্পদ গড়ার পরিবর্তে দেশের জন্য খেলা তাঁর কাছে ছিল মূখ্য। ব্রাজিল তিন তিনবার বিশ্ব চ্যাম্পিয়নতো আর এমনি এমনি হয়নি।
ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কোন ফকিরনীর কথা বলার জন্য এত ভূমিকা টানলাম? জ্বী, আমাদের দেশের সেই মহান ক্রিকেটার, যে ক্যারিবিয়ান টি টোয়েন্টি লীগে খেলার জন্য জাতীয় দলের কোচকে হুমকি দেয়, "প্রয়োজনে জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিব!"
বাংলাদেশ ক্রিকেটের আজকে যে অবস্থান, তা এই সমস্ত ক্রিকেটারের জন্যই। এই হচ্ছে তাদের (ইচ্ছে করেই চন্দ্রবিন্দু দেইনি কিন্তু, খেয়াল করবেন) দেশের প্রতি কমিটমেন্ট!
মাস শেষে এদের হাতে কোটি কোটি টাকার চেক তুলে দেয়ার দায়িত্ব আমার দাদার সেই ব্রিটিশ ম্যানেজার বন্ধুর মত লোকদের হাতে তুলে দেয়া উচিৎ।
বাকি পাঠক নিজের মত করে যা খুশি বুঝে নিক।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×