হে প্রিয়তমা!
দেবে কি ভালবেসে একমুঠো হাসি তোমার?
উপহার?
আজন্ম সাধ!
সেই হাসি বুক পকেটে রেখে দূর দিগন্তে হারিয়ে যাই।
ভাল লাগেনা আর,বিষন্ন শহরের ছুটন্ত যান্ত্রিক প্রাণ!
ভেবে পাইনা শেষ কবে দেখছি চাঁদের হাসি,
কবে জুড়েছিল মন বুনো পাখির গান!
নদীর জল কাকে বলে?
জোছনা? সে কি এভূবনের উপাদান?
গ্রীষ্মের প্রখর রোদে গাছের ছায়ায় বসা হয়না আমার।
সৈকতে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখা? - সে যে শুধুই কল্পনা!
বুঝিবা ঘুণে ধরেছে আমায়,
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হতে হয়তো বাকি নেই আর,
দূষিত নগরের বিষাক্ত বাতাসে ভরে তুলি বুক,
বারবার।
সেই বুকে যদি জমিয়ে রাখি অমূল্য হাসি,
তুমি কিছু মনে করবে নাতো?
হে প্রিয়তমা,
দেবে কি ভালবেসে একমুঠো হাসি তোমার?
উপহার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




