somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিনে আল্লাহর পরীক্ষা

১২ ই জুলাই, ২০১৪ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরআন শরীফে একটি বিখ্যাত ঘটনা বর্ণনা করা আছে। বাইবেল এবং তাউরাতেও ছিল। সবাই জানেন। হযরত মুসার (আঃ) সময়কার ঘটনা।
হযরত মুসার (সঃ) জন্মের আগে আগে মিশর অধিপতি ফেরাউন (ফারাও) একটি স্বপ্ন দেখে ভয় পেলেন। তিনি তার রাজ্যের জ্যোতির বিজ্ঞানীদের ডেকে এনে স্বপ্নের ব্যখ্যা জানতে চাইলেন।
তারা জানালেন যে মিশরে একটি পুরুষ শিশুর জন্ম হতে চলেছে, যে তার রাজ্যের ধ্বংসের কারন হবে।
ফেরাউন তখন নিজের লোকলস্কর লাগিয়ে দিলেন। মিসরে তখন কোন পরিবারে পুরুষ শিশু জন্ম হওয়া মাত্রই হত্যা করা হতো।
পবিত্র কোরআনে আল্লাহ সেই সময়কার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, "সেটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের উপর একটি পরীক্ষা।"
ভাবতেই গা শিউরে উঠে! কি ভয়ংকর হতে পারে আল্লাহর পরীক্ষা!

তারও আগে তিনি যখন একদম সৃষ্টির শুরুতে হযরত আদমকে (আঃ) সৃষ্টি করতে চেয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে বলেছিল, "আপনার ইবাদতের জন্য আমরাইতো যথেষ্ট। মানুষেরা কেবল পৃথিবীতে গিয়ে ফ্যাসাদ সৃষ্টি করবে।"
আল্লাহ তখন বলেছিলেন, "আমি যা জানি তোমরা তা জানোনা।" (সুরাহ বাকারাহ)
আল্লাহ সব কিছু জানেন।

তেতাল্লিশ বছর আগে আমাদের নিরস্ত্র পূর্বপুরুষদের উপর একসময়ে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনী বর্বরতার সাথে ঝাপিয়ে পড়েছিল। ইচ্ছে হলেই গুলি করে মারতো, ইচ্ছে হলেই মেয়েদের উঠিয়ে নিয়ে যেত। আমাদের হাতে অস্ত্র ছিল না। আমরা তখন স্বাধীন বাংলা রেডিও থেকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম। আমরা হাহাকার করে উঠতাম, "যার যা আছে, লাঠি, খুন্তি, বর্শা, এমনকি মরিচের গুড়া.....সবকিছু নিয়ে সাহায্যে এগিয়ে আসুন।"
কতটা অসহায় ছিল সেই আহ্বান! আহারে!

এখন গাজার অবরুদ্ধ মানুষেরা সাহায্যের জন্য আঁকুতি জানাচ্ছে। তাঁদের উপরও নরপিশাচেরা ঝাপিয়ে পড়েছে। ফেসবুকে প্রকাশিত ছবিতে বিশ্বাস করিনা। ফটোশপ করে আজকাল মেসিকে Jewish rabi বানিয়ে দেয়া হচ্ছে, আবার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইসলামের খলিফা বানিয়ে ফেলা হচ্ছে। সত্য মিথ্যা আল্লাহ জানেন। তাঁরা ফুটবলার, ফুটবলের মাঠেই আপাতত তাঁদের সীমাবদ্ধ রাখা হোক। একটি সেনসিটিভ ইস্যু নিয়ে নোংরামি বন্ধ করা হোক।
কিন্তু একের পর এক ভিডিও ঠিকই দেখছি। দেখছি কিভাবে গাজার শহরতলিতে সিরিজ বোমা বিস্ফোরিত হচ্ছে। কিভাবে পথে ঘাটে ছিন্ন ভিন্ন হয়ে পরে আছে মানুষের লাশ। এক চুমুক পানি চাইবে, সেই শক্তিটাও নেই। বেশির ভাগেরই শরীরে প্রাণ নেই।
ব্যাকগ্রাউন্ডে আরবি ভাষায় হাহাকার শুনতে পেলাম। আরবি বুঝতে পারিনা। তবু যেন মনে হলো তাঁরা আহ্বান করছেন, "আমাদের সাহায্যে এগিয়ে আসুন। মরিচের গুড়া নিয়ে হলেও আমাদের সাহায্যে এগিয়ে আসুন!"
দিন বদলেছে। আজকে আমাদের রেডিওতে বিশ্ববাসীর কাছে আহ্বান করতে হয়না। কিন্তু কারও সেই ডাক শুনলে বুকের ভিতরটা ঠিকই মোচড় দিয়ে উঠে।
শুনেছি ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসে সাহায্য চেয়ে ফান্ড তোলা হচ্ছে। একটাকা দুই টাকা হলেও কেউ গিয়ে সাহায্য করে আসুন। একটি অসহায় শিশুর যদি একবেলার ওষুধও কেনা যায়, তাহলেও আপনার অবদান স্বার্থক!

আল্লাহ ভীষণ কঠিন এক পরীক্ষা নিচ্ছেন। তাঁর কাছে অনুরোধ করাই যায় তিনি যেন পরীক্ষা সহজ করে দেন। মরতেতো আমাদের সবাইকেই হবে। সবাইকে ফিরতে হবে তাঁর কাছে। কিন্তু একটি স্বাভাবিক মৃত্যুর সৌভাগ্য যেন তিনি তাঁদের দেন।
কেন তিনি এটা করছেন, তিনিই ভাল জানেন। "তিনি যা জানেন, আমরা তা জানিনা।" তাঁর নিশ্চই কোন সুক্ষ্ম কৌশল এতে লুকানো আছে। তিনি নিজেই বলেছেন, "আমিই শ্রেষ্ঠ কৌশলী।"
তিনি যেন অসহায় মানুষদের উপর দয়া করেন। গোটা পৃথিবীতেই যারা অত্যাচারিত হচ্ছে, তিনি যেন তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। তিনিই বলেছেন, একটি শিশু তার মামা বাবার কাছে যতটা না প্রিয়, একজন বান্দা(মানুষ) আল্লাহর কাছে তারচেয়েও বেশি প্রিয়। তিনি যেন তাঁর প্রিয় মানুষদের অসহায়ত্ব দূর করেন।
এই রমযান মাসে তাঁর কাছে আমার আর অন্য কিছু চাইবার নেই।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×