লোকমুখে শুনছি কে নাকি বাংলাদেশে আজানকে "শব্দদূষণ" হিসেবে দাবি করেছেন।তা তিনি করতেই পারেন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মত প্রকাশের অধিকার অবশ্যই সবার আছে। উস্কানিমূলক হলেও অসুবিধা নাই।
আর্টিকেলটা পড়ার দুর্ভাগ্য এখনও হয়নি। তবে দেশে শব্দদূষণের এত এত কারন থাকতে তার চোখে কেবল আজানটাই কেন পড়লো - সেটা বুঝতে পারলাম না। হয়তো তিনি বেশ ভাল যুক্তি দিয়েছেন। আশা করি তিনি অন্য সব "পাত্তা না পেয়ে পাত্তা পাবার জন্য ঘেউ ঘেউ করা প্রাণীগুলো" থেকে আলাদা।
তবে আমার একটা কথা। আজানতো দিনের মধ্যে মাত্র পাঁচবার "শব্দদূষণ" করে - তিনি যে দৈনিক ডজনখানেকবার (মাঝে মাঝে মুড ভাল থাকলে হাফ সেঞ্চুরি - ফুল সেঞ্চুরিও করে ফেলেন) বায়ু দূষণ করেন - সেই ব্যপারে কী বলবেন? আমি নিশ্চিত, আজানের শব্দদূষণে যত না মানুষ বিরক্ত হয়, তার চেয়ে ঢের বেশি বিরক্ত হয় তার বায়ু দুষণের শিকার জনগণ।
তিনি নিজের বায়ু দূষণ পুরোপুরি বন্ধ করে ফেলুন, আমি মঞ্জুর চৌধুরী কথা দিচ্ছি, বাংলার বাতাসে আজানের ধ্বনি যেন শোনা না যায় - সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিব!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



