somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এমন "পাংখা" (ফ্যান) লইয়া আমরা কী করিব?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়া কাপ নিয়ে কোন কথা বলব না।ভালও না, খারাপও না। কারনটা প্রথম ম্যাচেই প্রমাণিত।
সাকিব একটা ক্যাচ ড্রপ করলো, জীবন পাওয়া রহিত শর্মা একাই ম্যাচ জিতিয়ে দিল। সবাই লেগে গেল দেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়ারটির পেছনে, "সাকিবই ম্যাচ হারিয়েছে। ক্যাচ না পড়লে এটা হতো, ওটা হতো, সাকিব নিজের জন্য খেলে।"
কিছুদিন আগেই যা হয়েছিল তামিমকে নিয়ে। বিশ্বকাপে যাওয়ার আগে 'ম্যামোডুল্লাকে' নিয়ে।
সবাই তখন বিশেষজ্ঞ, "একে না খেলিয়ে ওকে খেলাচ্ছে কেন?"
এতদিন চিক্কুর পাইরা যারে খেলানো হলো, এবং যথাসময়ে সেও লাগাতার ফ্লপ মারলো, তখন আবার শুরু, "ওকে না খেলায় একে খেলাচ্ছে কেন?"
ভাই, রিয়েলিটি হচ্ছে, ইন্ডিয়াকে যতই অপছন্দ করিনা কেন, ওদের ব্যাটিং আসলেই এই মুহূর্তে বিশ্বসেরা। রোহিতের ক্যাচ ধরলে হয়তো দেখা যেত ইউভরাজ সিং (নামের তর্জমা করতে ভাল লাগে না, বেচারাকে 'যুবরাজ' নামে ডাকলে সে নিজেই বুঝতে পারবেনা তাঁকে বলা হচ্ছে) সাবধানে খেলে বড় স্কোর করে ফেলেছে। কিংবা এম এস ধোনি। কিংবা পান্ডইয়া বা যাই তাঁর নাম হোক না কেন। কেমনে ভুলি ওদের রবীন্দ্র জাদেজা পর্যন্ত ভাল ব্যাট করে?
আমরা এমনিতেও টি২০তে ভাল দল না। ফ্যাক্ট মেনেই চলতে হবে। আমাদের খেলোয়ারদের আরও বেশি সুযোগ দিতে হবে। খেলতে খেলতেই শিখবে। সাকিব-মুশফিক-তামিমরা কেন পিসিএলে খেললো - এই নিয়ে তাঁদের মুন্ডুপাত করা হলো। ভাই, প্রফেশনাল খেলোয়ার রিটায়ার করে কোন বয়সে জানেন? পয়ত্রিশ-ছত্রিশ। এখন টেনে হিচড়ে কেউ কেউ চল্লিশ পর্যন্ত খেলেন। তারপরের জীবনটা কেমন? তখন কী তাঁদের আপনি বসায় বসায় খাওয়াবেন? টাকার জন্য খেলেছে, অবশ্যই খেলা উচিৎ। সেই সাথে যে অভিজ্ঞতা জমা করছে, তার কী কোন মূল্য নেই? একটা সময়ে যেই দেশের লোকেরা আমাদের অঞ্চলকে অবহেলা করতো, আজকে তারাই আমাদের ভাড়া করে নিয়ে যায় - ব্যপারটা কী স্যুইট রিভেঞ্জ নয়?
যাই হোক। আগের কথায় ফেরত আসি।
ভাল সময়ে বিদেশীরাও টাইগারদের সমর্থন করে, ঐ সময়ে দেখা যাবে বার্মী আর্মিকেও জয় বাংলা স্লোগান দিতে। কিন্তু দুঃসময়ে যদি আমরাই আমাদের দেশের ছেলেদের দূরে ঠেলে দেই - তাহলে কিভাবে নিজেদের "ফ্যান" দাবি করি?
ফ্যান শব্দ থেকে আরেক ঘটনা মনে পড়লো।
অনেক আগে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। যে রুমে আমি ঘুমাচ্ছিলাম, তার সিলিং ফ্যান (পাখা) ছিল প্রস্তর যুগের। এডিসন সাহেবের বিদ্যুৎ আবিষ্কারেরও বহু আগে বোধয় এই ফ্যানের জন্ম হয়েছিল। স্যুইচ অন করলে ঘটর ঘটর শব্দ। ফ্যান যত জোরে ঘুরে, আওয়াজ তত জোরে হয়।
শীতের দিনে সমস্যা হয়না, ঘরবাড়ি এমনিতেই ঠান্ডা থাকে। ফ্যান ছাড়লেও আস্তে চালানো হয়, আওয়াজ তেমন হয়না। কিন্তু গরমের দিনে যখন ফ্যানের সবচেয়ে বেশি দরকার, তখনই এমন শব্দ হয় যে রাতে ঘুমানো যায় না। দিনেও শব্দে মাথা ধরে যায়।
বাধ্য হয়ে ফ্যান বন্ধই রাখতে হয়।
কথা হচ্ছে, এমন পাংখা হবার দরকারই বা কী যে গরমের দিনে হাওয়া দিতে অপারগ?
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×