somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলিপ কুমার - বিদায় কিংবদন্তি।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম।
বারবার মন চাইছিল এটিও যেন মিথ্যা কোন গুজব হয়। এর আগেও বহুবার তাঁর মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল, এটিও যেন তাই হয়।
কিন্তু কিছুক্ষনের মধ্যেই বুঝতে পারলাম, ঘটনা সত্য। আমাদের মাঝে তিনি আর নেই। মহানায়কের মহাপ্রয়াণ ঘটে গেছে। উপমহাদেশেরতো বটেই, গোটা বিশ্বের অভিনয় জগতের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্রের মৃত্যু ঘটে গেছে। আজ যে সূর্য অস্তমিত হলো, এর জন্য হাহাকার কোনদিন কাটবে না। দিলীপ কুমার আর আমাদের মাঝে নেই।
সিনেমা, নাটক এগুলো সাহিত্যকর্মেরই অংশ। একজন অভিনয়ের ছাত্র যেকোন সিনেমার যেকোন চরিত্রে নিজেকে বসিয়ে কল্পনা করে, "আমি এখানে হলে কিভাবে অভিনয় করতাম? আমার ডায়লগ ডেলিভারি কেমন হতো? পিচ কি হতো? কোথায় কোথায় পজ নিতাম, কোথায় কোন শব্দে স্ট্রেস দিতাম। কোন শব্দ উচ্চারণই করতাম না, এক্সপ্রেশন দিয়েই ডেলিভার করতাম।" এগুলো চর্চা করে করেই একজন সাধারণ মানুষ অভিনেতা হয়ে উঠে। ভারতের আরেক মহানায়ক, কিংবদন্তি অমিতাভ বচ্চন এক সভায় বলেছিলেন, "কিন্তু ইউসুফ সাহেব যখন যে রোলে অভিনয় করতেন, আমরা বুঝে যেতাম, সেটাকে আর কোনভাবেই পরিবর্তন করে ভাল করা সম্ভব না। কারন তিনি এতটাই নিখুঁত ছিলেন।"
অমিতাভ থেকে শাহরুখ, আমির, সালমান খান হয়ে শহীদ কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী - সবার আদর্শ তিনি। অভিনয়গুরু তিনি। রেফারেন্স তিনি।
শুধু শুধু তাঁকে "অভিনয় সম্রাট" ডাকা হতো না। সত্যজিতের ভাষায় "আল্টিমেট মেথড এক্টর।"
তাঁর নিজের ভাষায়, "অভিনেতারা শিশুদের খেলনা ফেরিওয়ালার মতন হয়ে থাকেন। সে ইচ্ছা করলে সব খেলনা নিমিষেই বিক্রি করে খালি ঝুড়ি নিয়ে বসে থাকতে পারে। অথবা সে ধীরে ধীরে একটি একটি করে খেলনা বের করে নিজের আকর্ষণ ধরে রাখতে পারে। আমি পঞ্চাশ বছর বলিউডে থেকে পঞ্চান্নটি সিনেমা করেছি।"
এখন গঙ্গা যমুনা, নয়া দৌড়, দেবদাস থেকে শুরু করে মুঘল-এ-আযম হয়ে যা যা সিনেমায় যত চরিত্র তিনি করেছেন, এখন মেলান এই "খেলনাওয়ালার" কথার গভীরতা।
আজ একটি প্রতিষ্ঠানের পতন ঘটলো। জীবন মঞ্চের অন্যতম শ্রেষ্ঠ নাটকটির যবনিকাপাত ঘটলো।
বিদায় কিংবদন্তি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×