somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচন্ড গর্বের সাথে বলি "ওটা আমার দেশ। ওটা আমার মাতৃভূমি!"

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশের মসজিদে মসজিদে জুম্মার খুৎবায় বাংলাদেশ একটি উদাহরণ হয়ে গেছে। আগে ইমামরা দোয়া করতেন "হে আল্লাহ! আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের জালিমের হাত থেকে মুক্ত করো।" এখন বলা হয়ে থাকে "ফিলিস্তিনি ভাই বোনেরা, বাংলাদেশী ভাইবোনদের দেখে জেনে নাও বিজয় তোমাদের হবেই ইন শা আল্লাহ! মুক্তির সংগ্রাম চালিয়ে যাও! নিশ্চই আল্লাহ জালিমদের পতন ঘটান।"
শুধু মসজিদই না, গোটা বিশ্বের মানুষ আমাদেরকে এখন চিনে। অন্তত যারা ওয়ার্ল্ড নিউজ ফলো করে। আমার অফিসের ভিয়েতনামি কলিগ মধ্য জুলাই থেকেই আন্দোলন ফলো করছিল। গণহত্যার খবর বিদেশী মিডিয়াতেও আসছিল। বিজয়ের খবরও সময় মতোই এসেছে।
সে সেদিন বলল, "তোমাদের মতন আমাদের দেশের মানুষও যদি
আমাদের করাপ্টেড সরকারের পতন ঘটাতে পারতো!"
শুধু ও না, দুর্নীতিগ্রস্ত প্রতিটা দেশের নাগরিক এখন চায় বাংলাদেশিদের মতন সংগ্রামী হতে। জ্বলে পুড়ে মরে যাবে, তবু মাথা ঝুঁকাবে না। গোলামের পুত হয়ে বেঁচে থাকতে আমাদের জন্ম হয় না। মাথা নোয়ানোর জন্য বাঙালির জন্ম হয়না।
ইন্ডিয়ায় চিকিৎসক মেয়েটির ধর্ষণের পরে নৃশংস হত্যাকান্ড এবং মমতা ব্যানার্জির সরকারের নির্লজ্জভাবে সেই ঘটনাকে ধামাচাপা দেয়ার প্রচেষ্টায় নড়ে উঠেছে ওদেরও সমাজ। ওদেরও আদর্শ এখন বাংলাদেশ। "যদি বাংলাদেশের নিরস্ত্র সাধারণ জনতা কেবল "পানির বোতল" হাতে সশস্ত্র স্বৈরাচারের পতন ঘটাতে পারে, তাহলে আমরা কেন পারবো না?"
দিদির গদিও নড়ে উঠছে। উনি কতদিন টিকেন, কিভাবে সামলান সেটা এখন দেখার বিষয়।
কিছুদিন আগেও কে বললে বিশ্বাস করতো যে পাকিস্তানিরা আমাদেরকে অনুপ্রেরণা হিসেবে নিবে? আমাদের জ্বালানো প্রদীপের আলো ওদের দেশেও পৌঁছে গেছে, ওদেরও ছাত্র সমাজ ও জনতা ওদের জালিম শাসকদের বিরুদ্ধে জেগে উঠতে শুরু করেছে। ৭৭ বছর গোলামী করে গেছে, আর কত? ওদের আন্দোলনে বাংলাদেশী গান গাওয়া হচ্ছে, বাংলাদেশের পতাকা ওড়ানো হচ্ছে যাতে ওদের বুকেও বল আসে।

বিশ্বাস করেন, প্রবাসে এখন যখন কেউ বাংলাদেশের নাম নেয়, আনন্দে বুক ভরে উঠে। প্রচন্ড গর্বের সাথে বলি "ওটা আমার দেশ। ওটা আমার মাতৃভূমি!"
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×