somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌক্তিক পয়েন্টগুলো নিয়ে কবে আলোচনা হবে?

২৪ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডিতে যৌক্তিক আলোচনা কি কি হওয়া উচিত সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারি। আমার মতে নিচের পয়েন্টগুলো যৌক্তিক। আপনাদের কি মনে হয়?
১. আওয়ামীলীগ আমলেই এই পুরানো ভাঙ্গা লক্কর ঝক্কর কোটি কোটি টাকা ব্যয়ে বাতিল মাল কেনা হয়েছে। কাজেই এতে সংশ্লিষ্ট সবার ব্যাপারেই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
২. আওয়ামীলীগ চলে যাওয়ার পরে এই লক্কর ঝক্কর নিয়ে কেন ট্রেনিং হলো, এই দায় বর্তমান সরকারেরও। যেমন, যদি উদাহরণ দেই, আমাকে কেউ যদি ১৯৮০ সালের বাতিল মাল একটা গাড়ি ধরিয়ে দিয়ে বলে এইটা নিয়ে প্রতিদিন অফিসে যেতে, তাহলে এইটা আমার দায়িত্ব রাস্তায় নামার আগে নিশ্চিত হওয়া যে এই গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সেটা দেখা। ব্রেক চাপলে কাজ করে কিনা, ইঞ্জিন যখন তখন বন্ধ হয় কিনা, গিয়ার টিয়ার ইত্যাদি ঠিক মতন কাজ করছে কিনা, এমনকি টায়ার পর্যন্ত চেক করা যা যখন তখন ফেটে যাবে না। যদি ফিট না থাকে, তাহলে আমি রাস্তাতেই নামাবো না। শুধু আমারই না, রাস্তার প্রতিটা মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন এটি। ঠিক তেমনই এখানে প্লেনের ব্যাপারটাও তাই। "আগের সরকার বাতিল মাল কিনেছে, আমার কিই বা করার আছে?" - বলার কোন উপায়ই নাই।
৩. কেন প্রতিবছরই বিমান বাহিনীর কোন না কোন বিমান ধ্বসে পড়ছে? ঘটনা কি? আমার বাপ শুধুমাত্র এই কারণেই আমাকে এয়ারফোর্স এপ্লাইই করতে দেননি, সেটা ২০০৩ সালের ঘটনা। তাহলে বুঝেন ঘটনা মোটেই নতুন না। তাহলে কি মেইন্টেনেন্সের অভাব? যন্ত্রতো হঠাৎ করেই বিগড়ে যায়না। বছরের পর বছর ক্ষয় হতে হতে তারপরে একদিন কাজ করা বন্ধ করে। নিয়মিত চেকাপ করলে বহু আগেই এইসব মেরামত করা সম্ভব। তাহলে এই দায়িত্বে কে ছিল? ওর কি দায়িত্বে অবহেলা ছিল? ওর বক্তব্য কি? কেন ও ধরতে পারলো না যে এই বিমান আকাশে ভাসবে না?
৪. বাকিগুলো পুরানো হয়ে গেছে, তবু আলোচনায় আসা উচিত। যেমন ক্যান্টনমেন্ট, নৌ-বিমান ইত্যাদি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে কেন এত ঘন বসতির অনুমতি দেয়া হয়? কেন সিভিলিয়ান অঞ্চলে প্রশিক্ষণ বিমান ওড়াওড়ি করবে? সবকিছু ঢাকাতেই কেন? বাকি জেলা শহরগুলো কি সৎ মায়ের সন্তান? ওসব শহরে বিভিন্ন দপ্তর সদর দপ্তর সরিয়ে নিলে ঢাকা শহরের উপর থেকে চাপ কিছুটা কমতো - সেটা আমরা সবাই জানি। কবে শুরু হবে এই কার্যক্রম?
কার সাথে আলোচনা হবে? কে শুনবে? কে সত্যিকার অর্থেই আমাদের, মানে আমাদের জনগনের প্রতিনিধি?
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×