somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা অবাক হচ্ছেন সিলেটের সাদা পাথর গায়েব হলো কিভাবে?

১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা।

আমেরিকার এক স্টেটে এক বাঙাল থাকতে এসেছে। এসে রেস্টুরেন্টে চাকরি নিয়েছে। মাঝে মাঝে পার্কে বেড়াতে যায়। পার্কে রাজহাঁস ঘুরে বেড়ায়। দুনিয়ার অন্যান্য দেশের দর্শনার্থীরা হাঁস দেখে মুগ্ধ হয়, ছবি তুলে। বাঙ্গালের মনে প্রশ্ন আসে, "একটি যদি ধরে নিয়ে খেয়ে ফেলি, সমস্যা কি? কেউতো দেখছে না। আর দেখলেই বা কি? এগুলিতো কারোর বাড়ির পোষা হাঁস না। সরকারি মাল, দরিয়ামে ডাল!"

একদিন বাঙাল সুযোগ বুঝে আস্ত একটা রাজহাঁস ধরে বাড়িতে নিয়ে এলো।
"বিসমিল্লাহ" বলে জবাই করলো। কোন প্রাণীকে বিসমিল্লাহ বলে জবাই না করলে সেটা আবার হালাল হয়না। বিদেশে এসে "হারাম" খেলে ধর্মভ্রষ্ট হয়ে যাবে। চুরির মাল? ইয়ে, এত গভীরে চিন্তা করবেন না তো! ঘটনায় মনোযোগ দিন।
ধুয়ে মুছে বেশি বেশি মশলা দিয়ে অনেকক্ষন ধরে কষিয়ে রান্না করে তৃপ্তি সহকারে কয়েকদিন খেল।
হাঁসের মাংস খাওয়া শেষ হলে আরেকটা ধরে আনলো। পার্কে সাপ্লাইয়ের অভাব নেই। ফ্রীতে রাজহাঁস খেতে কার না ভাল লাগে? বাইরে থেকে কিনতে গেলে একশো ডলারতো মিনিমাম যাবেই।
এইভাবে কিছুদিন নিজে খেল।

তারপরে একদিন সে যে রেস্টুরেন্টে কাজ করতো, ওর কলিগদের বলল রাজহাঁস খাবে কিনা।
ভুনা রাজহাঁসের মাংস কোন বাঙালি না করবে? ওরাও খেল।
কয়েকদিন এইভাবে খাওয়ার পরে মাথায় এলো ব্যবসায়িক চিন্তা। দেশের সবাই উদ্যোক্তা হয়ে যাচ্ছে, আমি মার্কিন মুল্লুকে এসে কতদিন রেস্টুরেন্টের ডেকচি পাতিল মাজবো? রাজহাঁসের মাংস বিক্রি করবো। তা থেকে যা টাকা আসবে, তা জমিয়ে আমি নিজের রেস্টুরেন্ট খুলবো। তারপরে সেই রেস্টুরেন্টের লাভের টাকায় আরেকটা রেস্টুরেন্ট। তারপর আরেকটা। এইভাবে গোটা আমেরিকা ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে যাবে আমার রাজহাঁসের রেস্টুরেন্ট। কেএফসির বুড়ার মতন আমার ছবিও বিলবোর্ডের শোভা বাড়াবে। হলিউডের সেলিব্রেটি তরুণীরা গাড়ির কাঁচ নামিয়ে সেই বিলবোর্ডের ছবি দেখে বলবে "ওয়াও! কত হ্যান্ডসাম এই যুবক! এ যদি আমার জীবনে চলে আসতো, তাহলে লাইফে আর কিছু চাওয়ার থাকবে না।"
ওদের বিয়ের প্রস্তাব নিয়ে ওদের আত্মীয়-ঘটকরা ওর মোবাইল ফোনে কল করবে, কিন্তু সে ব্যস্ততার কারনে ধরবে না।

রেস্টুরেন্টে কাস্টমার আসে, ওদেরকে বলে "ভুনা রাজহাঁস খাবেন?"
কাস্টমার জিভে জল এনে বলে "মেনুতেতো দেখছি না।"
"ওটা ইস্পিশাল আইটেম। খাইলে বলেন, এনে দিব। দাম এতো।"
কাস্টমার ভুনা রাজহাঁস খায়।
ব্যবসা চলতে থাকে। স্বপ্নের পথে ধাপে ধাপে এগিয়ে যেতে থাকে সে।
এদিকে পার্ক রেঞ্জার লক্ষ্য করে রাজহাঁসের সংখ্যা অস্বাভাবিক হারে কমে গেছে। ওরা তদন্তে নামে এবং আস্ত চক্রকে গ্রেফতার করে।

সেদিনই সেই বাঙ্গালের মন থেকে আমেরিকার উপর থেকে সব বিশ্বাস, ভালবাসা, ভক্তি গায়েব হয়ে যায়। কিসের স্বপ্নের দেশ? কিসের দুনিয়ার সেরা অর্থনীতি? সামান্য রাজহাঁস খাওয়ার জন্য যে সরকার এত ঝামেলা করে, এর চেয়ে ছোটলোক দুনিয়ায় আর কেউ আছে?

আর আপনারা অবাক হচ্ছেন সিলেটের সাদা পাথর গায়েব হলো কিভাবে?
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×