Click This Link এই পোস্টের প্রাসঙ্গিকতায় ব্লগটি লিখেছি ।
আমি নাস্তিক, আমি ইসলাম বিদ্বেষী তাই আমাকে কমেন্ট ব্যান করা হয়েছে । তাই পোস্ট দিতে বাধ্য হলাম।
আমি নাহলে নাস্তিক, ইসলাম বিদ্বেষী তাই আমি কিছু বললেই সমাজে সবাই আমাকে গালাগালি করে, মৃত্যুর হুমকি দেয় । কিন্তু এক ব্লগার অচেনা মন গতকাল থেকে বলছে তার বসতবাড়ি দখল হয়ে যাচ্ছে । যতটুকু বুঝি সে তো একজন আস্তিক । আজকে কেন আওয়ামী হায়েনারা তার বাড়ি দখল করে নেবে । কে তাদের এই অধিকার দিয়েছে । আজ বাংলাদেশের মানুষজন কেন বসতবাড়ি ছাড়া হবে । বহুদিন ধরে দেখছি ব্লগে সবাই বলছে আওয়ামী সরকারের দিন শেষ । বিএনপি আসলে কী এই জমি দখল বন্ধ হয়ে যাবে? বিএনপি জোট ক্ষমতায আসলে হয়ত আর একজনের জমি বসতবাড়ি দখল হবে । আমরা আর কতদিন চুপ করে থাকবো ।
যে ছেলেটা বসতবাড়ি হারিয়েছে তার মনের অবস্থাটা আমরা কেন বুঝতে চাই না । আওয়ামীলীগ আর বিএনপির মধ্যে কোন পার্থক্য আছে কি? আজ যুদ্ধপরাধীদের বিচার চাওয়া হচ্ছে আবার নাস্তিকদের ফাসী চাওয়া হচ্ছে । খুব ভালো কথা । আজ পর্যন্ত কেন একজনের বসতবাড়ি দখল হয়ে যাওয়ার জন্য আন্দোলন হচ্ছে না, কেন আজ শেয়ার ব্যবসা ধ্বংস করার জন্য আন্দোলন হচ্ছে না, কেন বিএনপির হরতালে গাড়িভাঙা, গাড়িপোড়ানোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না । আমাদের দেশে আমরা সাধারণ জনগন কী এতটাই ঠুনকো ? যে ইসলামি জঙ্গিরা মানুষ হত্যা করছে তাদেরকে আমাদের দেশের জনগন সাপোর্ট করে না আবার বলে আসল ইসলাম এটা না । অন্যদিকে আমাদের মতো ইসলাম বিদ্বেষীদের ফাঁসী কামনা করে ।
ব্লগে অনেক উপরের মানুষজন আছেন অথবা যারা উপরের দিকের ক্ষমতাবান মানুষকে চিনেন ও জানেন , প্লিজ অচেনা মন নামের অসহায় মানুষটাকে সাহায্য করুন । যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু চেষ্টা করুন । অন্যায়ের প্রতিবাদ করুন যতটুকু পারেন । ভাই অচেনা মন ধৈর্ষ হারা হবেন না । চেষ্টা করছি কিছু করা যায় নাকি । ভালো থাকবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


