somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ভুয়া সনদে চিকিৎসা কর্মকর্তা নিয়োগ!

০৬ ই জুলাই, ২০১০ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তা পদে সদ্য নিয়োগ পাওয়া একজনের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসাবিষয়ক সনদ ভুয়া বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদ ফরিদ উদ্দিন নামে ওই ব্যক্তির বাড়ি চৌদ্দগ্রামের হিছাচর গ্রামে। সম্প্রতি অ্যাডহকভিত্তিতে নিয়োগ পাওয়া চিকিৎসকদের একজন তিনি।
কুমিল্লার সিভিল সার্জন মো. আবদুল মতিন পাটোয়ারী গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আজই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছি। তদন্ত করে ওই চিকিৎসকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল হায়দার চৌধুরী বলেন, ‘মোহাম্মদ ফরিদ উদ্দিন ৩ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। পরদিন ফেনী থেকে আসা একজন চিকিৎসকের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাঁর চিকিৎসা সনদ নিয়ে সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানতে পারি, এর আগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি চাকরি করতেন।’
এ ব্যাপারে ফেনীর সিভিল সার্জন জাহাঙ্গীর হোসেন বলেন, ফরিদ উদ্দিন ২০০৯ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০১০ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত ছিলেন। আবেদনপত্রে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০০৫ সালের মে মাসে অনুষ্ঠিত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন বলে উল্লেখ করেন। তাঁর চিকিৎসার মান নিয়ে প্রশ্ন ওঠায় তিনি গা ঢাকা দেন। পরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) থেকে তথ্য নিয়ে জানা যায়, এই নামে কোনো চিকিৎসক নেই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. হামিদুল হক খন্দকার বলেন, ‘এই নামে কোনো ব্যক্তি এ কলেজে অধ্যয়ন করেননি এবং ২০০৫ সালের মে মাসের এমবিবিএস পরীক্ষায় অংশও নেননি।’
বিএমঅ্যান্ডডিসি সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিনের দাখিল করা নিবন্ধন নম্বরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, তাঁর দেওয়া নিবন্ধন নম্বরের (৪৬১৯৫) বিপরীতে যে চিকিৎসকের নাম রয়েছে, তিনি সোনিয়া আক্তার। তিনি ২০০৭ সালের ২ অক্টোবর ওই সনদ নেন। তদন্তের পর গত ২৮ এপ্রিল বিএমঅ্যান্ডডিসির রেজিস্ট্রার ফরিদ উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ফেনীর সিভিল সার্জনকে চিঠি দেন।
অভিযোগের ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে এই প্রতিবেদককে মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করব। এখন লিখবেন না।’ তাঁর সনদ ও এমবিবিএস ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে জানালে ফরিদ উদ্দিন বলেন, ‘দয়া করে কিছু লিখবেন না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।
কুমিল্লা জেলা বিএমএর সভাপতি শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ফরিদ উদ্দিনের বিরুদ্ধে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
http://www.prothom-alo.com
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×