মায়ের ভাষা বাংলার চর্চা হোক সর্বত্র ও সার্বজনীন - এমন কথার সাথে যখন ব্লগের নাম দেখা যায়: সামহোয়্যারইন ব্লগ, তখন ঐ কথার গুরুত্বটা অনেকটাই কমে যায়। ঠিক যেমন বহুবার মনে হয়েছে "একুশে ফেব্রুয়ারী" তো "৮ই ফাল্গুন"ও হতে পারতো। অনেকেই হয়তো খেয়াল করেন না যে, "জয় বাংলা" শ্লোগান চালু করা দল আওয়ামী লীগ-এর নামটাতে কোন বাংলা শব্দই নেই - "আওয়ামী" শব্দটা ঊর্দু, আর "লীগ" শব্দটা ইংরেজী। এমনিতে সমস্যা নেই! তবে বাংলার চর্চা হোক সর্বত্র দাবী করলে, স্বভাবতই দাবীর বিশ্বস্ততা নিয়ে কেমন সংশয় দেখা দেয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





