somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশটি সম্পদ যা আমরা অপচয় করে থাকি

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস সালামু 'আলাইকুম

[এই লেখাটা বিশ্বাসী মুসলিম ভাই-বোনদের জন্য লেখা
[মূল পয়েন্টগুলো হাফিজ ইবনুল কায়্যিম(রহ.)-এঁর (৬৯১-৭৫১ হিজরী) রচনা থেকে]:

১. আমাদের জ্ঞান

জ্ঞান অনুযায়ী কাজ না করে এর অপচয় করা হয়ে থাকে।


যেমন ধরুন, আপনি জানেন যে, ধূমপান ক্ষতিকর, কিন্তু আপনি সিগারেট খেয়েই চলেছেন। এই ক্ষেত্রে, আপনি আপনার [ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কিত] জ্ঞানের অপচয় করলেন।

২. আমাদের কর্ম

বিশ্বস্ততা ছাড়া সম্পাদিত কর্ম অপচয় হয়ে থাকে।


যেমন ধরুন আপনি সালাত আদায় করলেন। আপনি রুকু-সেজদা সবই করলেন, কিন্তু সে সব বিশ্বস্ততা সহকারে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত ছিল না – হয়তো কেবলই লোক দেখানো ছিল। এক্ষেত্রে আপনার ঐ কর্ম (অর্থাৎ সালাত/নামায) অপচয় হলো।

৩. আমাদের সম্পদ

আমাদের সস্পদ অপচয় হয়, যখন তা আমাদের জন্য কোন ”আজর” বা প্রতিদান বয়ে আনে না। আমরা যখন লোক দেখানো কাজে বা সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়াতে সম্পদ ব্যয় করি, তখন তা সত্যিকার অর্থে আমাদের জন্য দুনিয়ার বা আখিরাতের কোন মঙ্গল বয়ে আনে না।


যেমন ধরুন, আপনার ড্রয়িং দেখে অন্যেরা impressed হবে, এই চিন্তায় আপনি তা সুসজ্জিত করতে প্রচুর ব্যয় করলেন, হয়তোবা হারাম উপার্জনের আশ্রয়ও নিলেন। এই ক্ষেত্রে আপনার সম্পদ শুধু অপচয়ই হলো এবং আপনার জন্য ক্ষতিই বয়ে আনলো। আপনি অপরের জন্য আপনার শ্রমলব্ধ (অথবা চরিত্র বিক্রয়লব্ধ) সম্পদ ব্যয় করলেন, যা থেকে কোন প্রতিদান আসবে না। এর পরিবর্তে আপনি যদি আপনার বৃদ্ধ বাবা-মা বা এমনকি স্ত্রীকেও প্রয়োজনীয় কিছু কিনে দিতেন, তাতেও এই জগতে এবং আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবার আশা থাকতো।

৪. আমাদের অন্তরসমূহ

আমাদের অন্তরসমূহের অপচয় হয়, যখন তাতে আল্লাহর ভালোবাসা থাকে না এবং আল্লাহর সাথে সাক্ষাতের কোন বাসনা থাকে না – না থাকে প্রশান্তি বা পরিতৃপ্তির কোন বোধ। তার পরিবর্তে আমাদের অন্তরসমূহ অন্য কিছু বা অন্য কারো ভালোবাসা দ্বারা পূর্ণ থাকে।


আমাদের নাগরিক জীবনের সমকালীন অস্থিরচিত্ততা, অর্থহীনতা ও হতাশা দেখলেই সহজে আঁচ করা যায় ইবনুল কায়্যিম(রহ.) কি বোঝাতে চাইছেন। আমাদের অন্তর জুড়ে থাকে নিজ নিজ petty-god বা demigod: কারো জন্য তা ম্যাডোনা, কারো জন্য মাইকেল জ্যাকসন, কারো জন্য তা শোয়েব আক্তার, আবার কারো জন্য হয়তো জুহী চাওলা। আর তার সাথে থাকে অর্থহীন, পরিণতিহীন নিস্ফল বাসনা। কেউ ভোর ২ টার সময় somewhereinblogএ লগ ইন করলে বুঝবেন আমি কি বোঝাতে চাইছি।

৫. আমাদের শরীরসমূহ

আমরা আমাদের শরীরসমূহ অপচয় করে থাকি, কারণ সেগুলো আল্লাহর ইবাদতে বা কাজে নিয়োজিত হয় না।


৬.আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা [ও আবেগ] অপচয় হয়, কারণ তা আল্লাহর জন্য নিবেদিত হয় না বরং অন্য কিছু বা অন্য কারো দিকে তা ধাবিত হয়।

৭.আমাদের সময়

সঠিকভাবে ব্যবহার না করার কারণে সময়ের অপচয় হয়ে থাকে। অতীতে কৃত অপকর্মের ক্ষতিপূরণ করতে আমরা সময় ব্যয় না করে সময়ের অপচয় করে থাকি।

৮.আমাদের মেধা

আমাদের মেধার অপচয় হয় যখন তা এমন কাজে ব্যবহৃত হয়, যা আমাদের জন্য মঙ্গলময় নয় বরং যা সমাজ বা ব্যক্তির জন্য ক্ষতিকর। যে মেধা চিন্তা বা বিশ্লেষণ করে না বরং রিপুর তাড়নার কাছে নিজেকে সঁপে দেয়, তা অপচয় বা বাজে খরচ হয়ে যায়।

৯. আমাদের সেবা

আমাদের সেবা অপচয় হয়, যখন তা এমন কারো পিছনে ব্যয় হয় যে কিনা আমাদের আল্লাহর নিকটবর্তী হতে সাহায্য করে না অথবা দুনিয়ার কোন কাজেও আসে না।

১০.আমাদের যিকির

আমাদের যিকির অপচয় হয় যখন তা আমাদের অন্তরকে প্রভাবিত করে না।


উদাহরণস্বরূপ ”লা ইলাহা ইল্লাল্লাহ” যিকির করতে করতে অনেকে শেষ পর্যন্ত কেবল ”ইল্লাল্লাহ” ”ইল্লাল্লাহ” বলতে থাকেন। যার অর্থ হচ্ছে ”আল্লাহ্ ছাড়া” ”আল্লাহ্ ছাড়া”। অন্তরকে প্রভাবিত করে না বলেই এমন অর্থহীন যিকির করা সম্ভব হয়।

আল্লাহ্ হাফিজ!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×