গত ঈদুল আযহার পর বাড়ি থেকে ঢাকা আসি । এর পর অফিসে কাজের চাপ এতো বৃদ্ধি পায় যে কোন ভাবে ছুটি পাচ্ছিলাম না বাড়ি যাওয়ার জন্য । অবশেষে ২০ ফেব্রুয়ারি আমি বাড়ি যাওয়ার সুযোগ পাই। কিন্তু চিন্তায় পড়ে যাই কিভাবে যাবো। আমার বাড়ি কুমিল্লা । কুমিল্লা যাওয়ার পথে দাঊদকান্দি এবং মেঘনা ব্রিজ এর মেরামত এর কাজ চলতেছে। একবার ভাবলাম ট্রেন এ যাবো পরে চিন্তা করলাম একসাথে সরকারি তিনদিন ছুটি ট্রেনে ভিড় হবে, দাঁড়িয়ে থাকতে হবে পুরু রাস্তায়। পরে বাসা থেকে বের হলাম সায়দাবাদ এর উদ্দেশ্যে । যথারীতি মিরপুর থেকে বাসে উঠলাম বিকাল তিনটায় । কিন্তু শাহবাগ আন্দোলন এর কারণে গাড়ি কাঁটাবন মোড় দিয়ে চলে যায় । এমন ভয়াবহ জ্যাম গাড়ি কোনভাবেই চলছেনা। BUET এর সামনে আসলে অনেকক্ষণ বসে থাকার পর বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম । প্রায় এক ঘণ্টা হাঁটার পর গুলিস্থান পোঁছাই। এরপর রিক্সা নেই। সায়দাবাদ পর্যন্ত ৩০ টাকা। রিক্সায় উঠে বসি । রিক্সা দুই মিনিট চলার পর হঠাৎ রাস্তায় দেখি দশ টাকার একটি নোট রাবার দিয়ে প্যাঁচানো । রিক্সাওলা বলল স্যার নিবো । আমি বললাম নেও। সে টাকা থেকে রাবার খুলে দেখে একটি চিঠি । সে বলল স্যার পড়েন তো এর মধ্যে কি লিখা আছে। আমি চিঠি পড়ে দেখি এর মধ্যে লিখা আছে, এক ব্যক্তি তার বড় মেয়েকে দিয়ে ২২ ক্যারেটের ২ ভরি স্বর্নের বার পাঠিয়েছে অন্য জুয়েলারর্স এ লকেট সহ দুটি চেইন বানানোর জন্য । তারপর রিক্সাওলা আমাকে স্বর্নের বারটি দেখায়। আমিতো প্রথমে অবাক । পরে ভাবলাম গরিব মানুষ পেয়েছে । ওর কাজে লাগবে। রিক্সাওলা বলল স্যার এটার দাম কত হবে। আমি বললাম ২০ থেকে ৩০ হাজার টাকা হবে। সে বলে স্যার ভাল করে দেখেন এর মধ্যে ঠিকানা লিখা আছে কিনা । আমি দেখলাম কোন ঠিকানা লিখা নাই । আমি বললাম তুমি গাড়ি চালাও । কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। সে আমার কাছ থেকে চিঠি নিয়ে রাস্তার একটা লোককে চিঠিটা দেখায় । রাস্তার লোকটি চিঠি পড়ে বলে আমি বিক্রি করে দিব। আমার বুঝার বাকি রইলো না যে এই লোকটি ধান্দাবাজ । আমি রিক্সাওলাকে ও রাস্তার লোকটিকে দমকি দিলাম । তারপর রিক্সাওলাকে বললাম তুমি রিক্সা চালাও। মনে মনে শুধু একটি কথা ভাবলাম কিভাবে নিজেকে কন্ট্রোল রাখা যায় । ভাবনা গুলো এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ পর রিক্সাওলা আবার জিজ্ঞাসা করে স্যার এটার দাম কত। আমি বললাম ।৫০ থেকে ৬০ হাজার টাকা। তখন রিক্সার গতি কমে যায় , সে বলে স্যার আপনি বাসে চলে যান । আমাকে টাকা দেওয়া লাগবে না। আমি আবার রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম। আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি । কারণ আমি হয়তো পাঁচ দশ হাজার টাকা দিলে দুই ভরি আমার হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শোকরিয়া , আমি লোভ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। এই ঘটনা যখন আমি অনেকের সাথে শেয়ার করি । কেউ বলেছে আমি বোকামি করছি, কেউ বলেছে আমি ভালো করেছি। ........................ ।
২২ ক্যারেটের ২ ভরি স্বর্ণ এবং আমি ..................।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।