somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক আইটি প্রফেশনালের বিবাহের প্রপোজাল

১২ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আইটি প্রফেশনালের বিবাহের প্রপোজাল

জানু ,
গতকাল তোমাকে যখন দেখলাম সোহাগপুর রেলস্টেশনে সার্ফিং করতেছ, ঠিক তখনই আমি বুঝবার পারলাম তুমিই সেই সাইট যার জন্য আমি এতোদিন ধরিয়া ব্রাউজ করতেছি। আমি পাইলাম আমি ইহাকে পাইলাম।
বাজিলো বুকের সুখের মতোন ব্যথা!! অনেকটা পথইতো একা হেটেছি, খুজেছি আঁতিপাতি করে ভুলটা কোথায়, বাগ(bug) টা কোথায়, এখন তুমি আমার জীবনে সত্যিকারের ডিবাগার হয়ে আসতে পারো।

তুমি ছাড়া আমার লাইফটা একটা আনকম্পাইল্ড প্রোগ্রামের মতোন, নিস্ফল কিছু অচল এক্সিকিউটেবল কোড যা রানই করেনা, তাই ইউজলেস। তোমার মুখের সৌন্দর্য্যই শুধু তোমার আকর্ষণীতা তা না; তোমার অন্যান্য একটিভএক্স(ActiveX) কন্ট্রোলগুলোও আরো কমণীয় আরো বেশি এট্রাকটিভ। তোমার হাসির এতোই মোহনীক্ষমতা যা আমাকে উৎসাহিত করে, জুগিয়ে তোলে হাজারটা মেইফ্রেমের প্রসেসিং পাওয়ারের সমান শক্তি। গতসন্ধায় তুমি যখন আমার দিকে একটু তাকালে, আই ফেল্ট লাইক, আমার প্রোগ্রামের স-ব সব মডিউলগুলা স্মুথলি চলতেছে, পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। //এর আগে কখনোই এমনটা হয় নাই, কসম//

আমার এই চিঠির সাথে আমি দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, যদি আমরা একত্রে লিংকড হই, আমি তোমারে যতো রকমের অবজেক্ট এন্ড লাইব্রেরি ফাংশন একটা মানুষের এরর ফ্রি লাইফ লীড করতে দরকার সব তোমার পায়ের নীচে বা হাতের মুঠোয় থাকপে! আমি তোমার আব্বু-আম্মুর ক্রিয়েট করা ফায়ারওয়ালের পরোয়া করিনা; কারণ আমার আছে স্ট্রং হ্যাকিং পাওয়ার যাহা দিয়া আমি তেনাদের সিকুরিটি পাসুয়ার্ড ভাংগিয়া ফেলাইবো।

আমি আশা করি তোমার ডাটাবেইসে এখোনে কেউ লগড ইন অবস্থায় নাই; নাইলে কিন্তুক আমার কানেক্ট স্ক্রিপ্ট ফেইল করবে। এবং যদি আমি নিশ্চিত হই যে, আমার সাথে কেউ বিট্রে কইরা আমারে এবোর্ট করাইতে চাইতেছে, তাইলে আমি নিজেই আমার সিস্টেম এমনভাবে ক্র্যাশ করায়া দিমু যেইটাতে কুনো রিকভারিই আর কাজ করবো না। তাই অনুগ্রহ করিয়া পত্রখানা সঠিকভাবে ইন্টারপ্রেট করিও এবং তোমার ইনবক্সে ফুল প্রিভিলেজ পারমিশন দিও।

শুধু তুমারই,
এসকিউএল মিয়া, সফটওয়ার প্রফেশনাল

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৭
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×